বাংলাদেশ

বাংলাদেশি জাহাজের নাবিকদের রোমানিয়ায় নেওয়া হচ্ছে

বাংলাদেশি জাহাজের নাবিকরা রোমানিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাবিকরা রোমানিয়ায় যাওয়ার জন্য বাংলাদেশি জাহাজে প্রস্তুত, আবহাওয়া ঠাণ্ডা ও মেঘাচ্ছন্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র নাবিকদের মলদোভার মাধ্যমে রোমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সেখান থেকে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

এর আগে বৃহস্পতিবার নাবিকদের উদ্ধার করা হয়। একইসাথে নিহত প্রকৌশলীর মরদেহ সংরক্ষণ করা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার ইউক্রেনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ রকেট হামলা হয়। এই ক্ষেপণাস্ত্র হামলায় হাদিসুর রহমান নামে এক প্রকৌশলী মারা যান, আহত হন ৩ জন। হামলার পরই জাহাজটিতে আগুন ধরে যায়।

তুরস্ক থেকে ২৩ ফেব্রুয়ারি রাতে ইউক্রেন যায় বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। দেশটির অলিভিয়া বন্দর থেকে পণ্য নিয়ে ইটালিতে যাওয়ার কথা থাকলেও রাশিয়ার হামলায় সব অনিশ্চিত হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক না হলে বন্দর এলাকা ছাড়ার সুযোগ না থাকায় ২৯ জন নাবিক নিয়ে এক সপ্তাহ ধরে একই জলসীমায় ভাসছিল জাহাজটি।

বিষয়:ইউক্রেনে রাশিয়ার হামলা বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি বাংলার সমৃদ্ধি’র নাবিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…