আন্তর্জাতিক

রাশিয়া আরও নিষেধাজ্ঞার সাথে মানিয়ে নিতে সক্ষম: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছবি, যেখানে তিনি বসে আছেন এবং পেছনে রাশিয়ার পতাকা দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছবি, যেখানে তিনি বসে আছেন এবং পেছনে রাশিয়ার পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার পরোয়া না করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া আরও নিষেধাজ্ঞার সাথে মানিয়ে নিতে সক্ষম।

বিবিসি জানায়, পুতিন তার দেশের উপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোকে সতর্ক করে জানান, যারা রাশিয়াকে সহযোগিতা করবে না, তারা রাশিয়ার সাথে সাথে নিজেদেরও ক্ষতি করবে।

পুতিন বলেন: ক্ষতি, নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া নতুন দক্ষতার বিকাশ ও মুখোমুখি দাঁড়িয়ে সমস্যা সমাধান করছে। বরং রাশিয়া নিষেধাজ্ঞাগুলো থেকে অনেকটা উপকৃত হবে।

ইউক্রেন আক্রমণের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বিভিন্ন সময়ে। এছাড়াও জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিষয়:ইউক্রেনে রাশিয়ার হামলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…