চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাওয়াশ হলো না

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১১:৩৫ পূর্বাহ্ণ ২৪, জুন ২০১৫
স্পোর্টস
A A

মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৭৭ রানের জয় পেয়েছে ভারত। এই জয়ে বাংলাওয়াশের লজ্জা থেকে বাঁচলো বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা মহেন্দ্র সিং ধোনির দল।

ভারতের ছুড়ে দেওয়া ৩১৭ রানের জবাবে স্বাগতিকদের পক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। কুলকারনির বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে তামিমের সংগ্রহ ছিলো ৫ রান। এরপর দলের হাল ধরেন সৌম্য সরকার ও লিটন দাস। সৌম্য ব্যক্তিগত ৪০ রানে আউট হন ।

সৌম্যের বিদায়ের পর লিটনকে সঙ্গি করে দলকে এগিয়ে নিয়ে যান মুশফিকুর রহিম। কিন্তু মাত্র ৩৯ রানের ব্যবধানে মুশফিক-লিটন-সাকিব আউট হলে চাপে পড়ে টাইগার ব্যাটিং লাইন-আপ। লিটন ৩৪, মুশফিক ২৪ ও সাকিব ২০ রানে প্যাভিলিয়নের পথ ধরেন।

শেষ ভরসা নাসিরও ব্যক্তিগত ৩২ রানে ফিরে গেলে হারের দ্বারপ্রান্তে পৌছে ‘টিম টাইগার্স’। শেষ পর্যন্ত রুবেল ২ ও মুস্তাফিজ ৯ রানে রাইডুর শিকারে পরিণত হলে ৭৭ রানে পরাজয় দেখে বাংলাদেশ।

এর আগে টাইগারদের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ধোনি বাহিনী সংগ্রহ করে ৩১৭ রান। শেখর ধাওয়ানের ৭৫, মহেন্দ্র সিং ধোনির ৬৯ এবং রাইডুর ৪৪ রানের উপর ভর করে সফরকারিরা বড় সংগ্রহ করে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মাশরাফি বিন মুর্তজা।

Reneta

মান বাঁচানোর ম্যাচে শুরুটা ভালো করলেও স্কোর বোর্ডে ৩৯ রান যোগ না হতেই রোহিত শর্মাকে ফিরিয়ে টাইগার সাফল্য এনে দেন প্রথম দুই ম্যচে ভারতের বিশ্ব সেরা ব্যাটিং লাইন আপের সামনে কাটার-স্লোয়ারের মায়াবী জাল বিছানো মুস্তাফিজ।

এরপরই বিপদজ্জনক হয়ে ওঠা কোহলি-ধাওয়ানের ৭৫ রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। ৩৫ বল থেকে ২৫ রান করা কোহলি সাকিবের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।

কোহলির বিদায়ে ধাওয়ানের সঙ্গি হন দলপতি মহেন্দ্র সিং ধোনি। বিপজ্জনক হওয়া হয়ে ওঠা ধোনি-ধাওয়ান জুটি ভাঙ্গে মাশরাফি বিন মুর্তজা। ধাওয়ান নাসিরের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭৩ বল থেকে সংগ্রহ করেন ৭৫ রান।

ধোনি-রাইডুর ৯৩ রানের জুটি ভাঙলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির বলে উইকেটের পেছনে থাকা লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাইডু। ফেরার আগে ৪৮ বল খেলে সংগ্রহ করেন ৪৪ রান।

রাইডুর বিদায়ে ধোনির সঙ্গি হন সুরেশ রায়না। তবে ধোনি তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেনি। মাশরাফির তৃতীয় শিকারে পরিনত হয়ে ফিরে যান তিনি। ধোনির ৬৯ রানের ইনিংটি ছিলো ৬ চার ও ১টি ছয়ের মার।

এরপর ‘সাতক্ষীরা সাইনাইড’ মুস্তাফিজের শিকার ফেরেন সুরেশ রায়না। ৩১ বল থেকে তিনি সংগ্রহ করেন ৩৮ রান।

তৃতীয়ও শেষ ওয়ানডেতে টাই্গার স্কোয়াডে এসছে কিছুটা পরিবর্তন। দ্বিতীয় ম্যাচে কাঁধে ব্যথা অনুভব করা তাসকিনকে রাখা হয়েছে স্কোয়াডের বাইরে। তার জায়গায় একাদশে এসেছেন স্পিনার আরাফাত সানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাওয়াশ হলো না

পরবর্তী

মায়ার অাপিলের রায় প্রকাশ

পরবর্তী

মায়ার অাপিলের রায় প্রকাশ

মায়ার অাপিলের রায় প্রকাশ

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT