চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বহুদিন পর বড়পর্দায় মৌসুমীকে কেন্দ্রীয় চরিত্রে দেখবে দর্শক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

নব্বই দশকের দাপুটে অভিনেত্রী চিত্রনায়িকা মৌসুমী। গেল দশক পর্যন্ত কেন্দ্রীয় চরিত্র কিংবা নায়িকা ইমেজ নিয়েই চলচ্চিত্রে দেখা গেছে তাকে। বহুদিন পর ফের চিত্রনায়িকা মৌসুমীকে কেন্দ্রীয় চরিত্রে দেখার সুযোগ ঘটলো তার ভক্ত অনুরাগীদের!

এমনটাই জানালেন নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। কারণ তার প্রথম ছবি ‘রাত্রির যাত্রী’তে চিত্রনায়িকা মৌসুমীকে মূল চরিত্রে দেখা যাবে বলে চ্যানেল আই অনলাইনকে জানান এই নির্মাতা।

বহুদিন ধরেই ‘রাত্রির যাত্রী’ ছবিটির কথা শোনা যাচ্ছিলো, কিন্তু ছবিটি কবে নাগাদ মুক্তি পেতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেননি হাবিবুল ইসলাম হাবিব। তবে ছবিটি নিয়ে জেলা শহরগুলোতে বহুদিন ধরেই প্রচার প্রচারণা করে আসছিলেন তিনি। তবে এবার জানালেন ছবি মুক্তির তারিখও। বললেন, আগামি ১৪ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘রাত্রির যাত্রী’।

Banglabid

সাধারণত স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদেরকে নিজেদের ছবি নিয়ে দেশের আনাচে কানাচে ঘুরতে দেখা যায়, কিন্তু এই প্রথম এফডিসি কেন্দ্রীক কোনো ছবি নিয়ে দেশের উপজেলা, জেলায়ও প্রচার প্রচারণা করছেন নির্মাতা। কেন?-জানতে চাইলে ‘রাত্রির যাত্রী’ নির্মাতা বলেন, দেখুন আমাদের এখানে সিনেমার সুনামি ঘটেছে। যে কোনো কারণেই হোক এখন আমাদের দর্শক নাই বললেই চলে। আমার সিনেমা মুক্তির আগে আমি চেষ্টা করেছি ছবিটির কথা সব শ্রেণির দর্শকের মাঝে ছড়িয়ে দিতে। ম্যান টু ম্যান আমি ডিল করতে চেয়েছি। জেলায় জেলায় আমি ‘রাত্রির যাত্রী’র ভক্তদের নিয়ে সংবাদ সম্মেলন বা বৈঠক করেছি। সবার দোয়ায় আমি ছবির নামটি মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছি। আমি বিশ্বাস করি, ছবিটি দেখতে মানুষ হলে আসবেই।

শুক্রবার(২৬ অক্টোবর) বিকালে এফডিসিতে হয়ে গেল ছবিটির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে। যেখানে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য অভিনেতা, নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীরা। চিত্রনায়ক ফারুক, নির্মাতা কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অনিমেষ আইচ, চিত্রনায়িকা মৌসুমী, প্রযোজক আব্দুল আজিজ, তারা উপস্থিত থেকে ‘রাত্রির যাত্রী’র জন্য শুভ কামনাও জানান।

বিশেষ করে মিয়া ভাই খ্যাত অভিনেতা ফারুক ছবির নাম হিসেবে ‘রাত্রির যাত্রী’কে বেশ পছন্দ করে উচ্ছ্বাসও প্রকাশ করেন।

Reneta

ছবিটি নির্মাণ করতে নির্মাতার ত্যাগের কথা তুলে ধরে মৌসুমী বলেন, হাবিবুল ইসলাম হাবিব অনেক কষ্ট করে ছবিটি নির্মাণ করেছেন। ছবি নির্মাণ করতে এসে তার অর্থ কষ্টও আমি দেখেছি। তবে সিনেমা শেষ পর্যন্ত হয়ে উঠার পেছনে ভাবীর হাত রয়েছে। কারণ ভাবী তার গহনা বিক্রি করে ছবির অর্থের জোগান দিয়েছেন। আমার বিশ্বাস ‘রাত্রি যাত্রী’র জন্য এই ত্যাগ বৃথা যাবে না।

এমনটা মনে করছেন ছবির নির্মাতাও। তার দাবী, ছবিটির মধ্যে দর্শক অনেক কিছু পাবেন। মধ্যরাতে শুরু হওয়া ছবির গল্পের ব্যাপ্তী ভোর পর্যন্ত, নির্মাতা মনে করছেন এরকম ভিন্ন গল্পের ছবি দর্শক খুব ভালো ভাবেই গ্রহণ করবেন। এছাড়া ছবির স্পেশালিটি হচ্ছে সংলাপ। নির্মাতার ভাষ্য, ‘রাত্রির যাত্রী’ সিনেমায় দর্শক নতুন গল্প পাবে, নতুন তথ্য পাবে, বিনোদন পাবে, নতুন কিছু সংলাপ শুনতে পারবে। বাংলাদেশের সিনেমায় সচরাচর শুনতে পাই না।

তারায় সমৃদ্ধ ছবিটির গল্প হাবিবুল ইসলাম হাবিবের লেখা। ছবিতে মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, সালাহউদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন, মারজুক রাসেল, অরুনা বিশ্বাস ও চিত্রনায়ক সম্রাটসহ আরো অনেক তারকা মুখ।

ছবি: সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুনা বিশ্বাসআনিসুর রহমান মিলনএটিএম শামসুজ্জামানমারজুক রাসেলরাত্রির যাত্রীলিড বিনোদনসালাহউদ্দিন লাভলুহাবিবুল ইসলাম হাবিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অসহ্য’ স্লেজিংয়ে মাঠ ছাড়লেন ওয়ার্নার

পরবর্তী

আর দেখা যাবে না তৈমুরকে

পরবর্তী
তৈমুর

আর দেখা যাবে না তৈমুরকে

খাটো

খাটো মানুষের রাগ বেশি

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT