জনপদ

বসতবাড়িতে ঢুকে পড়ল ট্রাক, ঘুমন্ত দম্পতির মৃত্যু

ট্রাকের ধাক্কায় বসতবাড়ি ক্ষতিগ্রস্ত, লোকজন ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকটি বসতবাড়িতে ঢুকে পড়েছে, ঘটনাস্থলে লোকজন ও পুলিশ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাফিজ রায়হান: জামালপুরের দেওয়ানগঞ্জের গারোহরীতে নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই একটি ট্রাক বসতবাড়ীতে ঢুকে পড়ায় এক দম্পতি নিহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান জানান, জামালপুর থেকে কুড়িগ্রামের রাজীবপুরগামী একটি সার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডাংধরা ইউনিয়নের গারোহরীতে রাস্তার পাশের একটি বসত ঘরে ঢুকে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় জয়নাল আবেদীন (৬০) ও তার স্ত্রী হাসিনা খাতুন (৫৫) ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

তিনি জানান, ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে।

বিষয়:জামালপুর ট্রাক দুর্ঘটনা দম্পতি নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…