বিনোদন

বলিউডে কাজ করতে আগ্রহী ‘৩৬৫ ডেইজ’ এর মোরন

একজন পুরুষ ব্যক্তিকে হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ব্যক্তি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন, পটভূমিতে কিছু দর্শক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেশ কিছুদিন ধরেই নেটফ্লিক্সে মুক্তি প্রাপ্ত পোল্যান্ডের সিনেমা ‘৩৬৫ ডেইজ’ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। তবে সেই আলোচনা-সমালোচনাকেও যেন ছাড়িয়ে গেছে সিনেমার মূল চরিত্র মাইকেল মোরোন। কেননা সারা বিশ্ব জুড়ে এখন নারীদের আলোচনার কেন্দ্রবিন্দু এই ইতালিয়ান অভিনেতা।

নেটফিক্সে ‘৩৬৫ ডেইজ’ এর ব্যাপক জনপ্রিয়তার পর এখন মোরোনকে বলিউড সিনেমাতে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি পিঙ্কভিলা দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মোরোন জানান, কেন নয়? সুযোগ পেলে আমি অবশ্যই বলিউড সিনেমাতে অভিনয় করবো। তবে সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য রয়েছে। সিনেমার গল্প ভালো হতে হবে।

এদিকে ‘৩৬৫ ডেইজ’ এর জনপ্রিয়তার আমেজ কাটতে না কাটতেই মোরোন ইঙ্গিত দিলেন এর সিক্যুয়ালের। মোরোন জানিয়েছেন, শিগগির আমরা এর দ্বিতীয় অংশের শুটিং শুরু করতে যাচ্ছি। তবে করোনাকালীন এই সময়ে ছবিটি কবে নাগাদ মুক্তি পেতে পারে তা নিশ্চিত ভাবে জানানি মোরোন।

বিষয়:৩৬৫ ডেইজ নেটফিক্স মাইকেল মোরোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…