চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরের বাড়ি চণ্ডিগড়ে হলো শ্রাবন্তীর বিয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও রোশন সিংহের মালা বদলের একটি ছবি ঘুরছে সোশাল মিডিয়ায়। এই ছবি দেখেই অনেকে ধারণা করছেন, বিয়ে সম্পন্ন হয়েছে তাদের! তবে ছবিটি বিয়ের দিনের হোক, কিংবা বাগদানের দিনের হোক শুক্রবার যে রোশনকে বিয়ে করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

কলকাতার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবর, পুরোপুরি গোপনীয়তা রক্ষা করে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী শ্রাবন্তী। তাও কলকাতায় নয়, চলে গেছেন রোশনের বাড়ি চণ্ডিগড়ে।

প্রেমিক রোশন সিংহের সঙ্গে প্রায় একবছর সম্পর্কের পরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী। শোনা যাচ্ছে, গত সোমবার পহেলা বৈশাখে গোপনে বাগদান হয়েছে তাদের।

রোশন পেশায় একটি এয়ারলাইন্সের কেবিন ক্রু সুপারভাইজার। আগামী সপ্তাহের মধ্যেই কলকাতায় ফিরবেন তারা। আর সেখানে ফিরে পরিচিতজনদের নিয়ে ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনও করবেন শ্রাবন্তী, এমনটাই শোনা যাচ্ছে।

সোমবার শ্রাবন্তী-রোশনের বাগদান হয়েছে তপসিয়ারই একটি বিলাসবহুল রেস্তরাঁয়। রুপোলি রঙের ওয়েস্টার্ন গাউনে সেজেছিলেন শ্রাবন্তী। রোশন পরেছিলেন ব্লেজ়ার-সুট। নিমন্ত্রিত অতিথিদের কারও সঙ্গে ফোন রাখার অনুমতি ছিল না।

এরআগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় ২০০৩ সালে। রাজীব-শ্রাবন্তীর সংসারে জন্ম নেয়া ছেলে ঝিনুক শ্রাবন্তীর সঙ্গেই থাকে। রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। বিয়েও করেন তারা। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই শুরু হয় মনোমালিন্য। গত জানুয়ারিতে কৃষণের সঙ্গেও বিচ্ছেদ হয় শ্রাবন্তীর।

ট্যাগ: অভিনেত্রীকলকাতাকৃষ্ণরাজীব বিশ্বাসরোশনলিড বিনোদনশ্রাবন্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিলেন থেকে হিরো

পরবর্তী

তারেকের ব্যাংক হিসাব জব্দের আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে

পরবর্তী
ফাইল ফটো

তারেকের ব্যাংক হিসাব জব্দের আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে

জেট এয়ারয়েজ

চাকরি হারিয়ে বিপাকে জেট এয়ারওয়েজের কর্মীরা

সর্বশেষ

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT