বিনোদন

বরুণের বিয়ে, চলছে কেনাকাটা

বরুণের বিয়ে, চলছে কেনাকাটা

বলিউডে যেন বিয়ের ধুম পড়েছে। একের পর এক বিয়ের খবরের সঙ্গে আরও একটি নতুন খবর যোগ হলো। শোনা যাচ্ছে, কয়েক মাসের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বরুণ ধাওয়ান। কনে তার দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালাল।

নাতাশা ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছেন। রুপার জিনিস, ফুল, বিয়েবাড়ি এবং ডালা সাজানোর জিনিস এবং বিয়ের পোশাক কেনা শুরু করেছেন নাতাশা। নাতাশা নিজেই ডিজাইনার। তাই বিয়ের পোশাক এবং সাজসজ্জার তদারকি নিজেই করছেন তিনি।

বরুণের লুকও নাতাশাই ঠিক করবেন বলে শোনা যাচ্ছে। নাতাশা এখন ভেন্যু খুঁজছেন এবং অতিথিদের তালিকা তৈরি করছেন। তবে খুব বেশী অতিথি সমাগম হবেনা তাদের বিয়েতে। একেবারেই কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বিয়েতে।

বিয়ের দিনক্ষণের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি। তবে কফি উইথ করণ অনুষ্ঠানে বরুণ বলেছেন, ২০১৯ সালেই তিনি এবং নাতাশা বিয়ের গাঁটছড়া বাঁধবেন। -টাইমস নাও

বিষয়:নাতাশা বরুণ ধাওয়ান বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…