চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশাল সিটির সাবেক মেয়র আহসান হাবিব কামালের জামিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ১৫, জুন ২০২১
- সেমি লিড, আদালত
A A

দুর্নীতির অভিযোগে করা মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালকে জামিন দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি মো. সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার তাকে ছয় মাসের জামিন দেয়। আদালতে আহসান হাবিব কামালের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, রুহুল কুদ্দুস কাজল ও এইচ এম সানজিদ সিদ্দিকী। আর দুর্নীতি দমন কমিশন -দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফারহান। আজকের এই আদেশের ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

অর্থ আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ১১ অক্টোবর আহসান হাবিব কামালসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাসেদ। মামলার এজাহারে বলা হয়, ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুন পর্যন্ত প্রতারণার মাধ্যমে আসামিরা ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করেছেন। ওই সময় আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন। পরবর্তিতে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন। আর অন্য আসামিদের মধ্যে তিনজন পৌরসভায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন, অন্যজন ছিলেন ঠিকাদার।

এই মামলার তদন্তের পর ২০১১ সালের ১৯ জুলাই আহসান হাবিব কামাল, সিটি করপোরেশনের বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওই সময়ের সহকারী প্রকৌশলী খান মো. নূরুল ইসলাম, ওই সময়ের পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ইসাহাক, উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সত্তার ও ঠিকাদার জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গত বছর ২০ নভেম্বর বরিশাল বিভাগীয় বিশেষ জজ মো. মহসিনুল হক পাঁচ আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেন। সেই সঙ্গে আহসান হাবিব কামাল ও জাকির হোসেনকে এক কোটি টাকা করে জরিমানা করা হয়। এই রায় ঘোষণার পর আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে গত বছর ৩০ নভেম্বর হাইকোর্ট আপিল গ্রহণ করে আর্থিক দণ্ড স্থগিত করে। এরপর আহসান হাবিব কামাল এই মামলায় জামিন আবেদন করে। সে আবেদনের শুনানি নিয়ে আজ জামিন আদেশ দিলেন হাইকোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিশাল সিটি কর্পোরেশনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

জুলাই ৯, ২০২৬

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম প্রধানমন্ত্রীর ছবি ছাড়া আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬

তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন কারখানা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT