অপরাধ

বরিশালে এসএসসি পরিক্ষার্থী খুন

বরিশালে এক যুবক, সম্ভবত এসএসসি পরীক্ষার্থী, ছবি তোলা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে এক যুবকের ছবি, সম্ভবত এসএসসি পরীক্ষার্থী, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরিশালে আবু সালেহ (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। বরিশাল নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবু সালেহ নগরের রুপাতলী এলাকার শের-ই-বাংলা রোডের লিটন মৃধার ছেলে।

জানা গেছে, কয়েকদিন আগে আবু সালেহ’র সঙ্গে একই এলাকার হৃদয় নামে এক যুবকের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে তাদের মধ্যে মারামারি হলে স্থানীয় পর্যায়ে তাৎক্ষণিক তা মীমাংসা করে দেওয়া হয়।

নিহতের মামা মাসুম বিল্লাহ জানান, খেলা নিয়ে বিরোধের জের ধরে আবু সালেহ’র ওপর ক্ষিপ্ত ছিলেন হৃদয়। রাতে আবু সালেহ প্রাইভেট পড়া শেষে বাড়ির সামনের সড়কে গিয়ে দাড়ালে ধারালো অস্ত্র দিয়ে তার শরীর ও মাথায় আঘাত করে হৃদয়।

তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০ টার দিকে চিকিৎসকরা  মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত হৃদয় ওই এলাকার আতাউর রহমান সুজনের ছেলে ও নগরের সৈয়দ হাতেম আলী কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র।

বরিশাল কোতয়ালি মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. ফরহাদ সরদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানান তিনি।

বিষয়:এসএসসি পরীক্ষার্থী খুন বরিশাল হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…