চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২১
বিনোদন
A A

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বরাবরই বেশ সুনাম রয়েছে বলিউড ভাইজান সালমান খানের। তিনি যে কতটা মানবিক আবারও তার প্রমাণ দিলেন মহারাষ্ট্রের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যের জন্য এগিয়ে এসে।

বন্যায় ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রের চিপলুন, মহাদ এবং মহাবালেশ্বরের নিকটবর্তী গ্রামগুলোতে সালমান পাঁচটি টেম্পো পাঠিয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের পর্যটন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী আদিত্য ঠাকরে। এছাড়াও ভারতের যুব সেনা নেতা এবং আই লাভ মুম্বাই ফাউন্ডেশনের সভাপতি রাহুল এন কানাল সালমানের সঙ্গে এক হয়ে সমন্বিত ভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠাতে তৎপর হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত প্রতি কিটে পাঁচ কেজি চাল এবং গম, দুই কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি চা গুঁড়া এবং দুই কেজি মিশ্র মশলা সহ ৫০০টি রেশন কিট পাঠিয়েছেন তারা। এছাড়াও তারা ৫০হাজার মিনারেল ওয়াটার, ৫হাজার স্যানিটারি সহ ৫০হাজার বিস্কুটের প্যাকেটও পাঠিয়েছেন।

এই সকল অপরিহার্য জিনিস ছাড়াও তারা কিছু বাসন এবং কিছু প্রস্তুত খাবার প্রেরণ করেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। এছাড়াও স্থানীয়দের কাছে সালমান তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন।

যদিও এটাই প্রথম নয়, চলমান মহামারির (করোনা ভাইরাস) শুরু থেকেই অসহায় ও বিনোদন অঙ্গনের অনেকের পাশেই দাড়িয়েছিলেন সালমান। গেল বছর বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতের খিদিরপুর গ্রামের প্রায় ৭০টির মত ঘর পুনঃনির্মাণ করে দিয়েছিলেন ভাইজান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যায় ক্ষতিগ্রস্তমহারাষ্ট্রসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT