চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের মাঝে ফুড পার্সেল বিতরণ করবে রেড ক্রিসেন্ট সোসাইটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের সাহাযার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বন্যা কবলিত ২৪ জেলার ১৩ হাজার ৪শ পরিবারের মাঝে বিতরণের জন্য ফুড প্যাকেজ (প্রতি প্যাকেজে ৭ কেজি ৫০০ গ্রাম চাল, ডাল ১ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি,সুজি আধা কেজি) বিতরণের জন্য ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই জেলা পর্যায়ে এই ফুড প্যাকেজ বিতরণ শুরু হবে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।

দেশের বন্যাকবলিত ২৪টি জেলার জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে এই ফুড পার্সেল বিতরণ করা হবে। এছাড়াও অসহায় এসব মানুষের অতি প্রয়োজনীয় খাবার পানির চাহিদা মেটাতে বিতরণ করা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি।

রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, বন্যা কবলিত জেলা গুলোর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে খোলা হয়েছে রেড ক্রিসেন্ট কন্ট্রোল রুম। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে প্রশিক্ষিত ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম (এনডিআরটি), ন্যাশনাল ডিজাস্টার ওয়াটসন রেসপন্স টিম (এনডিডব্লিুওআরটি), ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম (ইউডিআরটি) এর সদস্যসহ ক্ষতিগ্রস্ত জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকদের।

সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো: মিজানুর রহমান বলেন, ‘বন্যা মোকাবেলার প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে দু’টি সমন্বয় সভা করাসহ বনার্তদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়াও প্রথম ধাপে বন্যা শুরু হওয়ার আগেই বন্যা মোকাবেলার আগাম প্রস্তুতি হিসেবে সোসাইটির পূর্বাভাস ভিত্তিক ফিনান্সিং (এফবিএফ) প্রকল্পের আওতায় পূর্বাভাস অনুযায়ী বন্যা কবলিত কুড়িগ্রাম, জামালপুর ও গাইবান্ধা জেলার ৩৮০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ৪৫০০ টাকা করে সর্বমোট ১ কোটি ৭১ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগ জানায়, জরুরি পরিস্থিতি মোকাবেলায় মজুদ রাখা হয়েছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, তারপলিন শীট, জেরি-ক্যান, শেণ্টার টুল কিটস্, হাইজিন বক্স, ডিগনিটি কিট, স্লিপিং ম্যাট, সিজিআই শিট, ফ্যামিলি টেন্ট ও কম্বল । এছাড়াও দুর্গত মানুষদের নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৬টি জেলায় (কুড়িগ্রাম,গাইবান্ধা,বগুড়া,সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামামালপুর) “মোবাইল ওয়াটার পিউরিফিকেশন কিট ( ম্যান প্যাক) এর মাধ্যমে নদী বা জলাশয়ের পানিকে বিশুদ্ধ করে বন্যার্তদের মাঝে নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রস্তুত রয়েছে। বন্যাকালীন এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরী সাড়া প্রদানকারী টিমসহ সব কর্মকর্তাকে প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, বন্যা ছাড়াও ঘূর্নিঝড় আম্পান এবং বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত অসহায় জনগণের জন্যও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রেড ক্রিসেন্ট সোসাইটি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT