চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

ফাইল ছবি

কক্সবাজারে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ স্থানীয় একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত দুই রোহিঙ্গা মানবপাচারকারী আর অপরজন ইয়াবা ব্যবসায়ী। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র, গুলি ও ইয়াবা।

মঙ্গলবার ভোরে কক্সবাজার শহরের কলাতলী কাটাপাহাড় এবং টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে পৃথক বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটেছে।

নিহতরা হল: কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মোহাম্মদ জহির ওরফে জহির হাজীর ছেলে ইয়াবা ব্যবসায়ী শহীদুল ইসলাম ভুলু (৩৬) এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্পের আব্দুস সালাম (৫২) ও টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ (২২)।

Banglabid

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খোন্দকার জানান: সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে পুলিশ চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী শহীদুল ইসলাম ভুলুকে গ্রেপ্তার করে। পরে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তি মতে তাকে নিয়ে মঙ্গলবার ভোররাতে শহরের কলাতলী কাটাপাহাড় এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল।

এ সময় ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী শহীদুল ইসলাম ভুলুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গোলাগুলি থামার পর সহযোগীরা পালিয়ে গেলেও শহীদুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে তল্লাশি করে উদ্ধার করা হয় ৪০০ টি ইয়াবা, ১ দেশীয় তৈরী বন্দুক, ২ টি গুলি ও ৪ টি গুলির খোসা।

গুলিবিদ্ধ শহীদুলকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Reneta

পুলিশ জানিয়েছে, শহীদুল ইসলাম ভুলু কক্সবাজার শহরের একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ি। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে কক্সবাজার সদর থানায় ৫টির বেশি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। পরে এলাকায় অবস্থান করছে খবরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

এদিকে মঙ্গলবার ভোর রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় আব্দুস সালাম (৫২) এবং আজিম উল্লাহ (২২) নামের দুই রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

ওসি বলেন: ভোর রাতে সাগরপথে পাচারের জন্য কিছুসংখ্যক লোকজনকে জড়ো করা হয়েছে খবরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এতে ঘটনাস্থলে ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনায় আহত হয় পুলিশের ৪ সদস্য। ঘটনাস্থলে তল্লাশি করে উদ্ধার হয়েছে ২ টি দেশীয় তৈরী পিস্তল ও ৫ টি গুলি।

ওসি জানান: গুলিবিদ্ধদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লি হাইকোর্ট বোমা হামলার হুমকি, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশের নেত্রী চিত্র, গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচিতে যেসব আয়োজন থাকছে

আগস্ট ১৪, ২০২৬
প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT