ফুটবল

বন্দুকধারীর হামলায় প্রোটিয়া পেসারের ভাই নিহত

প্রোটিয়া ক্রিকেটার ভাই নিহতের সংবাদ, বাংলাদেশে শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়া ক্রিকেটার ভাই নিহতের ঘটনায় শোক প্রকাশ করছে পরিবার ও ক্রিকেট অঙ্গন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বন্দুকধারীর গুলিতে ভাইহারা হয়েছেন সাউথ আফ্রিকার সাবেক পেসার ভারনন ফিল্যান্ডার। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাড়ির কাছে বুধবার ফিল্যান্ডারের ছোট ভাই টাইরন ফিল্যান্ডারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

ক্রিকইনফোর প্রতিবেদন, বুধবার নিজ শহর র‍্যাভেনসেমেডের বাড়ি থেকে প্রতিবেশীকে পানি দেয়ার জন্য বের হয়েছিলেন টাইরন। এমন সময় তাকে গুলি করা হয়।

ভাইয়ের মৃত্যুর কথা টুইটারে নিশ্চিত করেছেন ভারনন। পাশাপাশি পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্যও অনুরোধ জানিয়েছেন।

প্রোটিয়া পেসারের পরিবারের শোক ও সমর্থনের বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ
‘হত্যাকাণ্ডটি এখন পুলিশি তদন্তের বিষয়। আর আমরা চাই গণমাধ্যম যেন পুলিশকে এই কাজের সুযোগ করে দেয়। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। আমরা চাই এ কঠিন পরিস্থিতিতে শান্তিতে প্রিয়জন হারানোর শোকে চোখের জল ফেলতে। টাইরন ছিল আমাদের হৃদয়। সে শান্তিতে ঘুমাক।’

বিষয়:ভারনন ফিল্যান্ডার সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…