চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যু: ৩ দিনের রিমান্ডে বাড়ির মালিক ও দারোয়ান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
অপরাধ
A A

রাজধানীর বনশ্রী এলাকায় লাইলী বেগম (২৫) নামের গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় আটক বাড়ির মালিক মঈনুদ্দিন ও দারোয়ান কামালকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দুপুরে তিন আসামিকে আদালতে পাঠায় পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে দশ দিনের রিমান্ড চাওয়ার কথা জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল হাসান।

Banglabid

বেলা সাড়ে ৩টার দিকে লাইলীর ময়নাতদন্তের সম্পন্ন করেন ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। তিনি জানান, লাইলীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে মৃতদেহের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এটি হত্যা না আত্মহত্যা এ ব্যাপারে জানতে চাইলে সোহেল মাহমুদ জানান, প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে হত্যা না আত্মহত্যা। তিনি বলেন, ‘ওই নারীর গলায় আঘাতের চিহ্ন পেয়েছি। পাশাপাশি মাথায় ছোট আঘাতের চিহ্ন দেখা গেছে।’

সোহেল মাহমুদ আরো জানান, মৃতদেহের ভিসেরা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি গলা থেকে টিস্যু নেওয়া হয়েছে। মৃত্যুর আগে ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন কি না তা জানতেও নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব পরীক্ষার পর চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে তিনি জানান।

Reneta

শুক্রবার সকালে বনশ্রীর জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসার নিচতলায় গৃহকর্তা মইনউদ্দিনের বাসায় গৃহকর্মী লাইলীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বাসার সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাইলীকে হত্যা করা হয়েছে- স্বজনদের এমন অভিযোগের পর ওই বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ান বিক্ষুদ্ধ এলাকাবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহকর্মীর মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভালবাসি ৫৭ ধারা

পরবর্তী

দ্বারে দ্বারে ঘুরছেন পঙ্গু ছাত্রলীগ নেতা, আশ্বাস পেলেও মেলেনি চাকরি

পরবর্তী
বাদশার চাকরি

দ্বারে দ্বারে ঘুরছেন পঙ্গু ছাত্রলীগ নেতা, আশ্বাস পেলেও মেলেনি চাকরি

মাদা পোশাকের রোমাঞ্চ ধরে রাখতে চান তাসকিন

টেস্টের ‘কঠিন ময়দান’ নিয়ে তাসকিনের উপলব্ধি

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT