বাংলাদেশ

রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর একটি হাসপাতালে গৃহকর্মীর মরদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার একটি বাসা থেকে একজন গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (২৫ নভেম্বর) শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ১৫ বছর বয়সী ফাতেমা মীম নামক ওই গৃহকর্মীকে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

পরে মীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

১৫ বছর বয়সী গৃহকর্মী ফাতেমা মীমের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

বিষয়:গৃহকর্মী গৃহকর্মীর মৃত্যু ঢাকা রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…