চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলাতে পারে সৌদি যুবরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
সৌদি যুবরাজ

সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পরে রাজতন্ত্রের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সৌদি ক্রাউন প্রিন্স বা সৌদি যুবরাজ বদল করতে পারেন সৌদি আরবের রাজা। এমনটাই মনে করছেন সৌদি আরবে ব্রিটেনের কূটনৈতিক মিশনে সংযুক্ত একজন।

সৌদি আরব ও ইয়েমেনে ব্রিটেনের কূটনৈতিক মিশনে একসময় সম্পৃক্ত থাকা কর্নেল ব্রায়ান লিস বলেন, সত্যিকারের শাসক হিসেবে ক্রাউন প্রিন্সের দিনগুলো চিহ্নিত। রাজা সালমান হয়তো এই মামলাটি খারাপভাবে নিয়ন্ত্রণ করায় তাকে বদলাবেন।

আল সাউদ রুলিং ফ্যামিলি অব সৌদি আরব বইয়ের লেখক কর্নেল লিস রুদাওকে বলেন, সৌদিরা কখনোই মানবে না যে যু্বরাজ মোহাম্মদ বিন সালমান নিন্দনীয় ছিলো, তাই বলে সেটা পরিষ্কার হয়ে যায় না। আমি মনে করি রাজা সবচেয়ে পরিচ্ছন্ন সময়ে আছেন বলেই ভাবছেন। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনি যুবরাজ বদলাতে পারেন।

তিনি যোগ করেন, তবে সেটা খুব দ্রুতই হবে না, হয়তো কয়েক মাসেও হবে না। কারণ তাহলে সেটা বিদেশি চাপের কাছে মাথা নত করার মতো দেখাবে। সেক্ষেত্রে সবচেয়ে কার্যকর প্রযুক্তি স্পেশাল অ্যাডভাইজরি কাউন্সিলের ব্যবহার করতে পারেন তিনি। তাতে রাজতন্ত্রের বিশ্বাসযোগ্যতা আবার পুন:প্রতিষ্ঠা হবে।

ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতরে প্রবেশের পরে নিখোঁজ হওয়া সাংবাদিকে জামাল খাশোগির মৃত্যুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানে সম্পৃক্ততার অভিযোগ উঠে। সমালোচকদের সন্দেহ যুবরাজ এই হাই প্রোফাইল অপারেশনের নির্দেশ দিয়েছেন অথবা তিনি এই সম্পর্কে জানেন।

সৌদি প্রসিকিউটররা বলছেন, এই হত্যাকাণ্ড পরিকল্পিত ছিলো এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Reneta

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন জামাল খাশোগি। প্রথম দিকে সৌদি সরকার অস্বীকার করলেও, পরে সৌদির পক্ষ থেকে কনস্যুলেটের ভেতরে খাশোগি নিহত হয়েছেন বলে স্বীকার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামাল খাশোগিসাংবাদিকসাংবাদিক জামাল খাশোগিসেমি লিডসৌদি যুবরাজসৌদি রাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

জুলাই ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT