আন্তর্জাতিক

বজ্রপাতে বিরল প্রজাতির চার গরিলার মৃত্যু

বনের মধ্যে চারটি গরিলা, একটি সামনে এগিয়ে আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বনের মধ্যে চারটি গরিলা, তাদের মধ্যে একটি সামনে এগিয়ে আসছে, সবুজ গাছপালা ও ঝোপঝাড়ের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

উগান্ডার এমগাহিঙ্গা ন্যাশনাল পার্কে বজ্রপাতে বিরল প্রজাতির ৪টি পাহাড়ি গরিলার মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একটি অন্তঃসত্ত্বা গরিলাও ছিল বলে জানিয়েছে বিবিসি।

এই ঘটনা গরিলা প্রজাতির জন্য বড় ক্ষতির বলে জানিয়েছে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা আফ্রিকান সংস্থা দ্য গ্রেটার ভিরুঙ্গা ট্রান্সবাউন্ডারি কোলাবোরেশন।

এই বিষয়ে দ্য গ্রেটার ভিরুঙ্গা ট্রান্সবাউন্ডারি কোলাবোরেশনের কর্মকর্তা এন্ড্রু সেগুয়া বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। তবে এ প্রজাতির গরিলার সংখ্যা সারা পৃথিবীতে মাত্র এক হাজারের মতো। তাদের মৃত্যুতে প্রাণীকূলের অপূরণীয় ক্ষতি।

বিষয়:গরিলা বজ্রপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…