চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরে ২৩৪ কোটি রুপির স্পন্সর পেল আইপিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের টাইটেল স্পন্সর থেকে চীনা প্রতিষ্ঠান ভিভোকে দূরে রাখতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পুরনো স্পন্সর না করে দেয়ার পর নতুন আরেক প্রতিষ্ঠানকে পাশে পেতে দুই সপ্তাহও লাগল না বোর্ডটির। প্রতি বছর ২৩৪ কোটি রুপি দেয়ার শর্তে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি করেছে ড্রিম ইলেভেন।

তিন বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সংস্থাটি। শর্ত অনুযায়ী, প্রথম বছর ২২২ কোটি রুপি পাবে বিসিসিআই। পরের দুই বছর ২৪০ কোটি রুপি করে তাদের দেবে ড্রিম ইলেভেন।

২০১৭ সালে ২,১৯৯ কোটি রুপির বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে আইপিএলের টাইটেল স্পন্সর হয়েছিল চীনা মোবাইল তৈরিকারী প্রতিষ্ঠান ভিভো। সেই হিসেবে ভিভোর কাছ থেকে ৪৪০ কোটি করে রুপি পাওয়ার কথা ছিল বিসিসিআইয়ের।

কিন্তু গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে দুদেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে পড়ে, চীনের পণ্য বর্জনের ডাক ওঠে ভারতে। এরপরও অবশ্য ভিভোকে স্পন্সর রাখার পরিকল্পনা হয়েছিল আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে।

সেই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি ভারতবাসী। ভিভোকে স্পন্সর দেখে ফেটে পড়ে ক্ষোভে। বোর্ডের উপরে বেজায় ক্ষুব্ধ হয়ে অনেকেই মতামত দেন, ভিভোকে বয়কট না করলে আইপিএলকেই বয়কট করা হবে। এমন পরিস্থিতিতে ভিভো সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ৪ আগস্ট। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের সঙ্গে ফের চুক্তিতে বসতে চায় বিসিসিআই।

ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তিতে ভিভোর চেয়ে ৪৯.৫ শতাংশ কম টাকা পাবে বিসিসিআই। প্রথম বছর ১৮ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আইপিএলের সঙ্গে নিজেদের নাম ব্যবহার করতে পারবে ড্রিম ইলেভেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ আইপিএলআইপিএল-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT