আন্তর্জাতিক

বছরের প্রথমে আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো নর্থ কোরিয়া

উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলাকালীন উৎক্ষেপণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, ধোঁয়া ও আগুনের বিস্ফোরণ সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন বছরে আরেকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে করেছে নর্থ কোরিয়া। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে বিবিসি জানায়, বুধবার হাইপারসনিক যুদ্ধবোমা বহনকারী এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। এটি ৭’শ কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রটির গতি সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

নর্থ কোরিয়া এনিয়ে দ্বিতীয় বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। এর আগে গত বছরের সেপ্টেম্বরে দেশটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

সংবাদ প্রকাশের আগে সিউল ও টোকিও নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছিল এবং যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানায়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে ২০১৯ সালে নর্থ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হয়।

বিষয়:ডোনাল্ট ট্রাম্প নর্থ কোরিয়া যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…