বিনোদন

বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে চলচ্চিত্র পরিচালকদের মিলনমেলা

বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে চলচ্চিত্র পরিচালকদের মিলনমেলা

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজন অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার। নতুন পুরোনো পরিচালকদের মিলনমেলায় পরিণত হয় এই বনভোজন। ঢাকার অদূরে গাজীপুরের কবিরপুরের অবস্থিত বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে বসে চলচ্চিত্র পরিচালকদের এই মিলন উৎসব।

নতুন ও পুরনো পরিচালকদের পাশাপাশি চলচ্চিত্রের তারকা, প্রযোজক, পরিবেশক, সাংবাদিকসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেক গুণীজনের দেখা মেলে কবিরপুরে। পরিচালকদের মধ্যে ছিলেন মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, শাহীন সুমন, মালেক আফসারি, শাহ আলম কিরণ, অপূর্ব রানা, শাহীন কবির টুটুল, সাইফ চন্দন, এস এ হক অলিকসহ অনেকে।
মূর্তিকারিগরচিত্রপরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, সারাবছর পর একদিন মিলনমেলায় সবাইকে দেখে খুব ভালো লাগছে। তিনি বলেন, আমরা সবাই একটি পরিবার। পরিচালক সমিতির পক্ষ থেকে এই বনভোজনে আসার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বদিউল আলম খোকন বলেন, এই বনভোজন স্বার্থক করতে যারা পরিশ্রম করেছেন সবাইকে শুভেচ্ছা। আগামীতে এই আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করবো।

বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে চলচ্চিত্র পরিচালকদের মিলনমেলা তারকা শিল্পীদের মধ্যে ছিলেন শাবনূর, পপি, জায়েদ খান, সাইমন, ইমন, নিরব, জলি, মিষ্টি জান্নাত, জয়, রোমানা, বিপাশা প্রমুখ। শিল্পীদের মধ্যে ছিলেন আসিফ আকবর।

মধ্যাহ্ন ভোজের পরে চলচ্চিত্রের বেশকিছু জনপ্রিয় গানের তালে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন ইমন, নিরব, সাইমন, অধরা। কোরিওগ্রাফি করেন মাসুম বাবুল।

পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন আরো বলেন, পিকনিকের আয়োজনে আমাদের মতো করে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আর ভালো রেসপন্সও পেয়েছি।

ছবি: নাহিয়ান ইমন

বিষয়:বনভোজন মিলনমেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…