চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুসেতু এলাকায় পরপর সড়ক দুর্ঘটনা, নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

ঘন কুয়াশার কারণে টাঙ্গাইল প্রান্তে বঙ্গবন্ধুসেতু এলাকায় পরপর কয়েকটি সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড়ে ও বঙ্গবন্ধুসেতু টোলপ্লাজা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম ইমন হোসেন। তিনি ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান: ঘনকুয়াশার কারণে ভোরে ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকায় দুটি ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক হেলপার ইমন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় ১৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল সাড়ে ৭টার দিকে ঘনকুয়াশার কারণে বঙ্গবন্ধুসেতুর পূর্বপ্রান্তে টোলপ্লাজা সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাস অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।

Reneta

এছাড়াও বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘনকুয়াশার কারণে পরপর কয়েকটি দুর্ঘটনায় অন্তত ১০টি বাস-ট্রাক-প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এসব ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলনিহতবঙ্গবন্ধুসেতুসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা ভাইরাস: লক্ষণধারীরা ১৪ দিন পর্যন্ত পর্যবেক্ষণে

পরবর্তী

স্বল্পদৈর্ঘ্যের ছবিতে পারিবারিক নির্যাতন

পরবর্তী

স্বল্পদৈর্ঘ্যের ছবিতে পারিবারিক নির্যাতন

ডোনাল্ড ট্রাম্প-অভিশংসন শুনানির শুরুতেই তর্ক

ট্রাম্পের অভিশংসন শুনানির শুরুতেই তুমুল তর্ক-বিতর্ক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT