চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর বাকি খুনিদের দ্রুত বিচার চাইলেন রিয়াজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২০
বিনোদন
A A

‘বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করে একটি চক্র আজও চেষ্টা করছে স্বাধীনতার পক্ষের শক্তিকে বিভিন্নভাবে কলঙ্কিত করতে। বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই চক্রের তালা ভেঙে কয়েকজনের বিচার করেছেন। আজকের এই শোকের দিনে আমি তার কাছে অনুরোধ করছি, যেসব খুনি দেশের বাইরের অবস্থান করছে দ্রুত তাদের দেশে এনে বিচার করা হোক।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বলছিলেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। শনিবার দুপুর ১২ টায় এফডিসিতে চলচ্চিত্র পরিবারের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুদিন উপলক্ষে শোক সভার বক্তব্য দেয়ার সময় রিয়াজ এসব বলেন।

তিনি বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য অত্যন্ত কলঙ্কের একটি দিন। ১৯৭৫ সালের আজকের রাতেই কিছু বিপথগামি মানুষ আমাদের পিতাকে স্বপরিবারে হত্যা করেছিলো। তারা একটি সুসংগঠিত চক্র। ২০২০ সালেও সেই চক্র সক্রিয়। তারা বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন গুজব সোশাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণতার সাথেই এই চক্রকে দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অতি দ্রুত তিনি বাংলার মাটিকে কলঙ্কমুক্ত করতে সক্ষম হয়ে আবারও সফলতার পরিচয় দেবেন।

এদিকে শোক দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে এফডিসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। সকালেই চলচ্চিত্রের ১৯টি সংগঠনের ব্যানারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দুপুর ১২ টায় এফডিসির অনুষ্ঠিত হওয়া আলোচনা সভা রিয়াজ ছাড়াও উপস্থিত ছিলেন শাকিব খান, মিশা সওদাগর, ওমর সানী, অনন্ত জলিল, সাইমন সাদিক, নূতন, রোজিনা, মৌসুমী, নিপুন ও অপু বিশ্বাস। প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সেক্রেটারি শামসুল আলম ও ১৯ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার অনুষ্ঠান উপস্থাপনা করেন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিল তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলঅপু বিশ্বাসওমর সানীনিপুননূতনবঙ্গবন্ধুমিশা সওদাগরমৌসুমীরিয়াজরোজিনালিড বিনোদনশাকিব খানসাইমন সাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী পালন

পরবর্তী

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৬৪৪, মৃত্যু ৩৪

পরবর্তী

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৬৪৪, মৃত্যু ৩৪

দেশে মোট করোনা শনাক্ত ২ লাখ ৭৪ হাজার ৫২৫, মৃত ৩৬২৫

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT