চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় মদ পানে যুবকের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০২০
জনপদ, বগুড়া
A A

বগুড়ার সারিয়াকান্দিতে মদ পান করে (২৫) হাবিব হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় সানোয়ার হোসেন ও দিগন্ত তরফতার নামে আরও দু’জন অসুস্থ হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই ঘটনা ঘটে।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক মাহমুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মৃত হাবিব হাসান একই উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে। অসুস্থ দু’জনের মধ্যে সানোয়ার হোসেন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়া সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক মাহমুদুর রহমান জানান, প্রচণ্ড পেট ব্যথা ও বমির উপসর্গ নিয়ে ওই তিন যুবক রোববার রাত সাড়ে ৭টার দিকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে হাবিবের মৃত্যু হয়। চিকিৎসাধীন অন্য দু’জনের মধ্যে দিগন্ত তরফতারের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি বাড়ি ফিরে গেছেন। স্থানীয়দের কাছে শুনেছি তারা মদ পান করেছিলেন।

বগুড়া শজিমেক হাসপাতাল সংলগ্ন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল আজিজ মণ্ডল জানান, হাবিবের মৃত্যুর পর স্বজনরা মৃত্যুর কারণ গোপন করে তার মরদেহ নিয়ে যায়। যেহেতু মদ পানে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে সেজন্য ময়নাতদন্তের প্রয়োজনে হাবিবের মরদেহ শজিমেক মর্গে আনা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বগুড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT