চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বউ নিয়ে নিজের ছবির মহরতে সিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

বউ নিয়ে নায়করা তাদের সিনেমার মহরতে আসেন, এমনটা সচরাচর দেখা যায় না! বরং নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের মানুষদের আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন সবাই। এক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেল হালের জনপ্রিয় নায়ক সিয়ামকে। যিনি নিজের ছবি ‘বিশ্ব সুন্দরী’র মহরতে তার বউ অবন্তীকে নিয়ে হাজির হয়েছেন। 

বুধবার (৩ এপ্রিল) বিকেল ৪ টায় সিয়ামের নতুন সিনেমা ‘বিশ্ব সুন্দরী’র মহরত অনুষ্ঠিত হয় রাজধানীর সোনারগাঁও হোটেলে। সেখানে সিয়াম তার বউ শাম্মা রুশাফি অবন্তীকে নিয়ে আসেন। সিয়াম যখন মঞ্চে উঠে তার এই নতুন ছবি নিয়ে কথা বলছিলেন, তার বউ অবন্তী তখন ছিলেন দর্শকসারিতে।

বউ নিয়ে মহরতে কেন? জানতে চাইলে সিয়াম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি তাকে (অবন্তী) জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার সঙ্গে মহরতে যেতে চাও? সে বলেছিল, হ্যাঁ গেলে মন্দ হয়না! ভাবলাম অবন্তীকে সঙ্গে নিয়ে গেলে ভালো লাগবে। সিনেমার মহরত কেমন হয়, সরাসরি সে দেখে নতুন কিছু জানতে পারবে তাই নিয়ে এসেছি।’

‘বিশ্ব সুন্দরী’ ছবিটি নির্মাণ করছেন নাট্য জগতের জনপ্রিয় নাম চয়নিকা চৌধুরী। যিনি ছোটপর্দায় প্রায় ৪০০ নাটক নির্মাণ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। এ ছবির নায়ক সিয়াম, যিনি এর আগে ছোটপর্দা থেকে ‘পোড়ামন ২’, ‘দহন’ ও ‘ফাগুন হাওয়ায়’-এর মতো ছবিগুলোতে অভিনয় করে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন, প্রশংসিত হয়েছেন।

‘বিশ্ব সুন্দরী’তে সিয়ামের নায়িকা পরীমনি। এ ছবির মাধ্যমে সিয়াম-পরীমনি প্রথমবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন।

মহরতে উপস্থিত থেকে সিয়াম বলেন, নাটকে আমি তারুণ্য নির্ভর কাজ বেশি করেছি। চয়নিকা চৌধুরীর নির্দেশনায় নাটকে কাজের পর সেগুলো আমার বাবা-মা দেখেছে। তার আগে আমার নাটকগুলো সেভাবে বাবা-মা দেখতেন না। তারপর থেকে চয়নিকা দিদির প্রতি আমার অন্যরকম টান তৈরী হয়।

Reneta

তিনি বলেন, পৃথিবীতে যদি কেউ সুন্দরী হয়ে সাফল্য পায়, তার সফলতার পেছনে একজন পুরুষের অবদান থাকে। ‘বিশ্ব সুন্দরী’ ছবিতে এমনই কিছু দর্শক দেখতে পাবেন। পরীমনির সঙ্গে আমার প্রথম কাজ হতে যাচ্ছে। আমার আগের কাজ থেকে দর্শকদের যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছি, সেটা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

‘বিশ্ব সুন্দরী’ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ করেছেন রুম্মান রশীদ খান। যিনি এর আগে শাকিব খান ও জয়া আহসান অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ এর চিত্রনাট্য করেছিলেন। মঙ্গলবার (২ এপ্রিল) ‘বিশ্ব সুন্দরী’ ছবির জন্য সিয়াম-পরীমনিকে লিখিত চুক্তি করিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

তিনি বলেন, আগামী জুনে শুটিং শুরু করবো। এ বছরের শেষের দিকে অথবা ২০২০ সালের শুরুতে বিশ্ব সুন্দরী মুক্তি দিতে চাই।  সব শ্রেণির দর্শকের মন ছুঁয়ে দেবে ‘বিশ্ব সুন্দরী’। দর্শক হাসবেন, কাঁদবেন, প্রেমের অনুভূতিতে ভাসবেন। ‘বিশ্ব সুন্দরী’ দেখতে ড্রয়িংরুমের দর্শকরাও হলে আসবেন বলে বিশ্বাস করেন চয়নিকা চৌধুরী।

সিয়াম-পরীমনি ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, আনন্দ খালেদ ও মনিরা মিঠু।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবন্তীচয়নিকা চৌধুরীপরীমনিবিশ্ব সুন্দরীলিড বিনোদনসিয়াম আহমেদসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ দলে থাকার ‘আভাস’ পাচ্ছেন মোসাদ্দেক

পরবর্তী

রংপুরের ঐতিহ্য তাজহাট জমিদার বাড়ি

পরবর্তী

রংপুরের ঐতিহ্য তাজহাট জমিদার বাড়ি

ট্রেলারেই চমকে দিলো তারকাবহুল 'কলঙ্ক'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT