শিল্প সাহিত্য

বইমেলায় শফিক নহোরের ‘বিষফুল’

বিষফুল বইমেলায় শফিক নহোরের নতুন বই. Channel i News - চ্যানেল আই নিউজ

শফিক নহোরের নতুন বই বিষফুলের কভার ছবি, বইমেলায় প্রদর্শিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও গল্পকার শফিক নহোরের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘বিষফুল’। বইটি প্রকাশ করেছে উৎসব প্রকাশন।

শফিক নহোর দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় পত্রিকায় ও অনলাইন ওয়েবম্যাগগুলোতে লেখালেখি করছেন। তার প্রকাশিত মোট ১৪টি গল্প নিয়ে এবার বইমেলায় প্রকাশ হয়েছে লেখকের দ্বিতীয় গল্পগ্রন্থ বিষফুল। বইটির প্রচ্ছদ করেছেন প্রচ্ছদ শিল্পী শ্যামল বসাক। বইটির ভূমিকা লিখেছন কবি গল্পকার আলাউল হোসেন।

শফিক নহোর নাসির গ্লাসওয়্যার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইটি শাখায় কর্মরত। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা শেখ সাহেরা ইসলাম লামহা ও শেখ আরবী জান্নাত এর বাবা, তার স্ত্রী মোছা. সুমি আক্তার একজন গৃহিনী।

তিনি টিভি নাটক ও গান লিখছেন। প্রকাশের অপেক্ষায় রয়েছে তার উপন্যাস ‘অপ্রকাশিত প্রণয়’।

বিষয়:বই প্রকাশ বইমেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…