চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফয়সালের জোড়া গোলে মুক্তিযোদ্ধাকে হারাল আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
গোলের পর ফয়সালের উদযাপন

গোলের পর ফয়সালের উদযাপন

স্বাধীনতা কাপে নিজেদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে আবাহনী লিমিটেড। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ফয়সাল আহমেদ শীতল।

প্রথমার্ধের সপ্তম মিনিটে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় দেশের ফুটবল। গিনির ফরোয়ার্ড ইউনুসা কামারা হেড করতে গেলে ফিস্ট করতে আসা আবাহনীর গোলরক্ষক শহীদুল ইসলাম সোহেলের সঙ্গে সংঘর্ষ হয়। ব্যথা পেয়ে মাঠ ছেড়ে হাসপাতালে যেতে হয় কামারাকে; মাঠ ছাড়তে হয় শহীদুলকেও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, দুজনের কারোরই অবস্থা গুরুতর নয়।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে তুমুল লড়াই হয়। ৭৬তম মিনিটে মিডফিল্ডার রুবেলের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়িয়ে দেন জুয়েলের বদলি হিসেবে নামা ফয়সাল। পরের মিনিটে হাইতির ফরোয়ার্ড বেলফোর্টের ক্রসে হেডে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্পট কিকে ব্যবধান কমান ইউসুকে কাতো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্বাধীনতা কাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT