চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডার উপকূলে মিললো গুপ্তধন

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
১০:৫৪ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পাওয়া গেছে ৩শ’ বছরেরও বেশি পুরোনো স্প্যানিশ স্বর্ণমুদ্রা। যার বর্তমান মূল্য প্রায় ৪৫ লাখ মার্কিন ডলার (৩৬ কোটি টাকা)। গত ৩০ এবং ৩১ জুলাই অনুসন্ধান করে এ গুপ্তধন খুঁজে পান এসভি ক্যাপিটানা জাহাজের ক্যাপ্টেন ও গুপ্তধন শিকারী ব্রেট ব্রিসবেন ও তার দল।

ফ্লোরিডার ভেরো বিচ উপকূল থেকে মাত্র এক মিটার গভীরে স্বর্ণমুদ্রাগুলো পাওয়া যায়। মোট সাড়ে ৩শ’টি স্বর্ণমুদ্রা পাওয়া গেছে বলে জানান তারা।

এর মধ্যে ৯টি রাজকীয় ‘এসকুডো’ মুদ্রা, যেগুলো স্পেনের রাজার নির্দেশে উপহার হিসেবে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিলো। যার একেকটির দামই ৩ লাখ মার্কিন ডলার। এগুলো পাওয়ার আগ পর্যন্ত বিশ্বে এ ধরনের মুদ্রা মাত্র ২০টি টিকে রয়েছে বলে মনে করা হতো।

মুদ্রাগুলো ১৭১৫ সালে ৩০ জুলাই ১১টি স্প্যানিশ জাহাজের একটি নৌ-বহরে ছিলো। কিউবা থেকে স্পেন যাওয়ার পথে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নৌ-বহরটি ডুবে যায়। এতে স্বর্ণমুদ্রা হারিয়ে যাওয়ার পাশাপাশি এক হাজারের বেশি মানুষ মারা যায়।

ঘটনার ঠিক ৩শ’ বছর পুর্তির দিনেই খুঁজে পাওয়া গেলো তার হারানো গুপ্তধন!

প্রাপ্ত গুপ্তধন ভাগ হবে ক্যাপ্টেন ব্রিসবেন, কো-ক্যাপ্টেন জোনাহ্ মার্টিনেজ এবং ডুবুরী উইলিয়াম বারলেট ও ড্যান বেকিংহামের মধ্যে। এছাড়াও যুক্তরাষ্ট্রের স্টেট ল’ অনুসারে মোট গুপ্তধনের ২০ শতাংশ ফ্লোরিডা সরকার পাবে জাদুঘরে সংরক্ষণের জন্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুপ্তধন
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT