আন্তর্জাতিক

ভাস্কর্যের নিচে মিললো ১৩০ বছর আগের দুর্লভ ‘টাইম ক্যাপসুল’

প্রাচীন টাইম ক্যাপসুল খোঁজার জন্য খনন কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাস্কর্যের নিচে ১৩০ বছর পুরোনো দুর্লভ টাইম ক্যাপসুল খুঁজে পাওয়া গেছে, যা ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে জেনারেল রবার্ট লি’র ভাস্কর্যের মূলভিত্তির নিচে লুকানো একটি টাইম ক্যাপসুল সন্ধান পাওয়া গেছে। ক্যাপসুলের ভেতরে বোতাম, বুলেট ও অন্যান্য সংরক্ষিত স্মৃতিচিহ্ন থাকার সম্ভাবনা রয়েছে।

এনডিটিভি প্রতিবেদনে প্রকাশ, সোমবার ভাস্কর্যের স্তম্ভমূল খননের সময় তামার বাক্সটি খুঁজে পায় শ্রমিকরা। ধারণা করা হচ্ছে এটি ১৩০ বছর পূর্বের। এখন পর্যন্ত আবিষ্কৃত টাইম ক্যাপসুলের মধ্যে এটি দ্বিতীয়।

এ বিষয়ে ভার্জিনিয়ার গর্ভনর রাল্ফ নরথাম ছবিসহ একটি টুইট বার্তায় জানান, তারা এটি খুঁজে পেয়েছেন। এটিকে টাইম ক্যাপসুল বলে মনে হচ্ছে। সংরক্ষকেরা এটি পরীক্ষা করছেন।

১৮৮৭ সালের সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা যায়, জেনারেল রবার্ট লি’র মূর্তির নিচে একটি টাইম ক্যাপসুল লুকিয়ে রাখা হয়েছে। লি তৎকালীন গৃহযুদ্ধের সময়কালে উত্তর ভার্জিনিয়ার সামরিক দলের কমান্ডারের ভূমিকা পালন করেছেন। সেখানে বোতাম, বুলেট, সন্ধি মুদ্রা, মানচিত্র ও প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কফিনের দুর্লভ ছবিসহ অন্যান্য অনেককিছু আছে।

গর্ভনর জানিয়েছেন: এটি এখনো পর্যন্ত খোলা হয়নি। সোমবার বিশেষজ্ঞদের সামনে এটি খোলা হবে।

বিষয়:গুপ্তধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…