চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লপের ঝুঁকিতে হৃতিকের ‘সুপার থার্টি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৯
বিনোদন
A A

মুক্তির প্রথম সপ্তাহেই বোঝা যায়, ছবিটি কি হিট করবে নাকি ফ্লপ! সেই হিসেবে কিছুটা ঝুঁকিতে আছে বলিউডের সুপারস্টার অভিনেতা হৃতিকের ‘সুপার থার্টি’!

কেননা, মুক্তির এক সপ্তাহ হয়ে গেলেও ১১৫ কোটি রূপি বাজেটের এই ছবিটি এখন পর্যন্ত ব্যবসা করেছে মাত্র ৭৫ কোটি রূপি! তবে ট্রেড অ্যানালিস্টদের অনেকেই মনে করছেন, প্রথম সপ্তাহের ধারাবাহিকতা রক্ষা করলে দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে গড় ব্যবসা করতে পারে ‘সুপার থার্টি’।

দুই বছরেরও বেশি সময় পর ‘সুপার থার্টি’ ছবি দিয়ে রুপালী পর্দায় ফিরেছেন হৃতিক রোশন। ফলে ছবিটি নিয়ে প্রত্যাশারও কোন কমতি ছিল না হৃতিক ভক্তদের। কিন্তু ভক্তদের সেই প্রত্যাশার কতটা বহাল রেখেছে হৃতিকের এই ভিন্নধর্মী ছবি ‘সুপার থার্টি’?

মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ১১কোটি রুপি। যা দ্বিতীয় ও তৃতীয় দিনে বেড়ে যথাক্রমে ১৮ ও ২০কোটি রুপি ছাড়িয়েছিল। তবে চতুর্থ দিন থেকে ক্রমান্নয়ে কমতে থাকে এর বক্স অফিস আয়।

প্রথমবারের মত নিম্ন মধ্যবিত্ত কোনো ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন। বিকাশ বেহল পরিচালিত ‘সুপার থার্টি’ ছবিটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। ভারতের গণিতবিদ আনন্দ কুমারের জীবনীভিত্তিক চিত্রনাট্য নিয়ে এ ছবি, যিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনেক কিছুই করেছিলেন।

ছবিটতে  হৃতিক ছাড়াও আরো অভিনয় করেছেন মৃণাল ঠাকুর, বীরেন্দ্র সাক্সেনা, নন্দীশ সিং, পংকজ ত্রিপাঠি, আদিত্য শ্রীবাস্তব, অমিত সাধ, মানব গোহিল এবং বিশেষ দৃশ্যে দেখা গেছে কারিশমা শর্মাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্লপবক্স অফিসসুপার থার্টিহৃতিক রোশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুপ্রবেশ: বহুদূর যেতে হবে

পরবর্তী

দুখুর গল্পে ‘কালো মেঘের ভেলা’, প্রকাশ্যে ট্রেলার

পরবর্তী

দুখুর গল্পে ‘কালো মেঘের ভেলা’, প্রকাশ্যে ট্রেলার

ফাইল ছবি

বন্যাকবলিত এলাকায় কি যথেষ্ট ত্রাণসামগ্রী যাচ্ছে?

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT