চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সকে গ্রুপ চ্যাম্পিয়ন বানিয়ে দ্বিতীয় রাউন্ডে ডেনমার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

যে জিতবে সে গ্রুপ চ্যাম্পিয়ন। আগেই দ্বিতীয় রাউন্ডে যাওয়া ফ্রান্স সেই জেতার চেষ্টাই করল না। অন্যদিকে ড্র হলে নকআউট পর্ব নিশ্চিত ডেনমার্কের, তাই তারাও ফ্রান্সকে হারাতে চাপই প্রয়োগ করল না। অনেকটা ‘ঘুমপাড়ানি’ ফুটবল খেলে টুর্নামেন্টের প্রথম গোলশূন্য ড্র করে, ফ্রান্সকে ‘সি’ গ্রুপের সেরা বানিয়ে পরের রাউন্ডের টিকিট কেটেছে ডেনমার্ক।

রাশিয়া বিশ্বকাপে ৩৭তম ম্যাচে এসে ০-০ ব্যবধান দেখা গেল। এর আগে কোনো বিশ্বকাপে এমনটি দেখা যায়নি।

অন্য ম্যাচে পেরুর বিপক্ষে অস্ট্রেলিয়া ০-২ গোলে হারায় আগের এক পয়েন্ট নিয়েই সন্তষ্টু থাকতে হচ্ছে তাদের।

ফ্রান্স-ডেনমার্কে ম্যাচে মাঝেমাঝে কয়েকটা ঝলক দেখা গেছে। প্রথমার্ধের প্রথম ৩০ মিনিট ডেনমার্কের ডিফেন্স বেশ নিখুঁত ছিল। কাউন্টার অ্যাটাকেও এগিয়ে ছিল তারা। ফ্রান্সের অ্যাটাকিং থার্ড সেই অর্থে ছন্দ দেখাতে পারেনি। কিন্তু সময় যত গড়াতে থাকে বল দখলের লড়াইয়ে ততই পিছিয়ে পড়ে ডেনমার্ক।

২৯তম মিনিটে ডেনমার্ক একটি সুযোগ পায়। থমাস ডেলানি বাঁদিক থেকে বক্সের ভেতর বল পাঠান। স্ট্রাইকার ক্রিস্টিয়ান এরিকসন দ্রুত বলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ফ্রান্স গোলরক্ষক স্টিভ মান্দান্দা ঠিক সময়ে পোস্ট ছেড়ে বেরিয়ে বলে ঝাঁপিয়ে পড়ায় এরিকসন আর কিছু করতে পারেননি।

৩৩তম মিনিটে ফ্রান্সের ডেম্বেলে একটি সুযোগ পান। টার্গেট ঠিক রাখতে পারেননি। বাইরে উড়িয়ে মারেন।

প্রথম ৪৫ মিনিটে সব মিলিয়ে ফ্রান্স বল নিয়ন্ত্রণ করে ৭১ শতাংশ সময়। মাত্র ২৯ শতাংশ সময় বল ছিল ডেনমার্কের পায়ে।

দ্বিতীয়ার্ধে ডেনমার্কের প্রথম সুযোগ আসে ৫৪তম মিনিটে। এই সময় ফ্রি-কিক পায় দলটি। ২৫ গজ দূর থেকে শট নেন ক্রিস্টিয়ান এরিকসন। বল যায় সোজা ফ্রান্স গোলরক্ষক স্টিভ মান্দান্দার দিকে। কিন্তু প্রথম দফায় বল ধরতে ব্যর্থ হন তিনি। একটু দূরে ছিলেন আন্দ্রেয়াস কর্নেলিয়াস। তিনি আরেকটু আগে বলে যেতে পারলে গোলের দেখা পেতে পারতেন। তার আগেই দ্বিতীয় দফায় বল ধরে ফেলেন মান্দান্দা।

শেষদিকে ডেনমার্ক সমতা ধরে রাখতে শতভাগ রক্ষণাত্মক ফুটবল খেলে সময় কাটিয়ে দেয়।

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নাইজেরিয়ার বিপক্ষে ভিন্ন আর্জেন্টিনাকেই দেখব’

পরবর্তী

এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ: তাহসান

পরবর্তী

এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ: তাহসান

জিতেও অস্ট্রেলিয়ার সঙ্গেই বিশ্বকাপ ছাড়ছে পেরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT