ফ্যান পেজ খুললেন রিয়াজ

ফ্যান পেজ উদ্বোধন অনুষ্ঠানে রিয়াজের ছবি, তিনি হাসিমুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ফেসবুক ব্যবহার করলেও অন্য তারকাদের মতো তার কোনো ফ্যান পেজ ছিল না। অবাক করার মতো বিষয় হলেও এটাই সত্য। তবে সম্প্রতি রিয়াজ তার ভক্তদের অনুরোধে অফিসিয়াল ফ্যান পেজ খুলতে বাধ্য হলেন।
এ বিষয়ে রিয়াজ বলেন, ‘নানা কারণেই ফ্যান পেজ চালু করা হয়নি। আমি আর দশজনের মতো নিজের প্রচারণা করতে চাই না। তবে এবার ভক্তদের অনুরোধে ফ্যান পেজ খুলতেই হলো।’
সম্প্রতি নাভানা ইঞ্জিনিয়ারিংয়ের একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন রিয়াজ। সেখানেই এ প্রসঙ্গে কথা বললেন তিনি। বলা যায় বিজ্ঞাপনের প্রচারণা দিয়েই নিজের ফ্যান পেজেরও প্রচারণা শুরু করলেন তিনি।
রিয়াজের ফ্যানপেজের সঙ্গে যুক্ত থাকতে চাইলে নিচের লিংকে ক্লিক করতে পারেন।
লেখা- সুদীপ্ত সাইদ খান
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






