মুন্সীগঞ্জ সদর উপজেলায় জাল তৈরির ফ্যাক্টরির মেশিনে চাপা পড়ে মো. কবির (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকার ঈগল ফাইবার ফ্যাক্টরিতে মেশিনে মাথা চাপা পড়ে এই নিহতের ঘটনা ঘটে।
কবির বরগুনা জেলার বুড়িরচর গ্রামের মোঃ সালামের ছেলে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ তোফাজ্জল হোসেন জানান: হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় কবিরের।








