তথ্যপ্রযুক্তি

যান্ত্রিক ত্রুটিতে বিশ্বজুড়ে ডাউন ছিল ফেসবুক

যান্ত্রিক ত্রুটিতে বিশ্বজুড়ে ডাউন ছিল ফেসবুক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্বের বিভিন্ন দেশে কিছুক্ষণের জন্য ডাউন ছিল।

বাংলাদেশে শুক্রবার রাত ১০টা ১২ মিনিট থেকে ৬ মিনিটের জন্য এ সমস্যা দেখা যায়। এরপরই আবার ঠিক হয়ে যায়।

এসময় বাংলাদেশে ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হন ব্যবহারকারীরা।

ব্যবহারকারীরা লগ-ইন থাকলেও ‘সরি সামথিং ওয়েন্ট রং’, ‘দ‍্য পেইজ নট রিচ’ ও সাদা পেইজ প্রদর্শিত হয়। এছাড়া মেসেজ অপশন ক্লিক করলে সাদা পেইজ প্রদর্শিত হয়।

যান্ত্রিক ত্রুটিতে বিশ্বজুড়ে ডাউন ছিল ফেসবুকফেসবুকের এক মুখপাত্র ব্রিটিশ দৈনিক দ্য সানকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এশিয়া মহাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ব্রাজিলে ফেসবুক ব্যবহারে সমস্যার মুখে পড়ে ব্যবহারকারীরা। তবে কিছুক্ষণ পরই তা ঠিক হয়ে যায়।

বিষয়:ফেসবুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…