বিনোদন

ফেসবুক আইডি নিয়ে জটিলতায় ‘রাত্রির যাত্রী’ নির্মাতা

নির্মাতা রাত্রির যাত্রী সিনেমার শুটিং সেটে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য নির্মাতা রাত্রির যাত্রী সিনেমার শুটিং সেটে কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে উঠেছে মানুষ। বিশেষ করে শোবিজ অঙ্গনের মানুষের সাথে সাধারণ ভক্ত অনুরাগীদের সেতু বলা হয়। তবে মাঝেমধ্যেই এ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় অনেককে।

আর এবার ফেসবুক নিয়ে কিছুটা জটিলতায় ‘রাত্রির যাত্রী’ নির্মাতা হাবীবুল ইসলাম হাবীব। বিষয়টি নিয়ে তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন।

নির্মাতা জানান, তার নাম ও ছবি দিয়ে কে বা কারা ফেসবুকে ভুয়া আইডি করে অনেকের কাছে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাচ্ছে, মেসেজও দিচ্ছে। অনেকের কাছ থেকে অভিযোগ পেয়ে শুক্রবার (১৭ জুলাই) হাজারীবাগ থানায় গিয়ে জিডিও করে এসেছেন। তার জিডি নম্বর ৭৫৩।

ভুয়া আইডির জন্য কেউ যেন কোনো ধরনের প্রতারণা কিংবা বিভ্রান্তের শিকার না হন, সেজন্য সচেতন থাকার আহ্বান জানান এই নির্মাতা।

বিষয়:ফেসবুক হাবিবুল ইসলাম হাবিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…