চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক অ্যাকাউন্ট হারাতে না চাইলে

মেহরাব হোসেন রবিন মেহরাব হোসেন রবিন
৮:৩০ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। সম্প্রতি দেখা যায় নানা কারণেই র্দীঘ দিন ধরে চালানো অ্যাকাউন্টটি হাত ছাড়া হয়ে যাচ্ছে। কী কী অসর্তকতার কারণে ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারাচ্ছি এবং হারানোর পরে কেন তা উদ্ধার করতে পারছিনা সেটা নিয়ে রয়েছে নানা ধোঁয়াশা। কি সর্তকতা অবলম্বন করলে এই বিড়ম্বনা থেকে মুক্ত থাকতে পারি তা নিয়ে রয়েছে কয়েকটি নির্দেশনা। র্দীঘ দিনের ফেসবুক অ্যাকাউন্টটি হারাতে না চাইলে নিচের এই বিষয়গুলো অবশ্যই মেনে চলুন।

জাতীয় পরিচয়পত্র: ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এর সাথে মিল রেখে প্রোফাইল নাম রাখুন। তাহলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক কিংবা সমস্যা হলে ভেরিফিকেশনের সময় সুবিধা হবে। জাতীয় পরিচয়পত্রের সাথে প্রোফাইল নাম মিল না থাকলে হারানো অ্যাকাউন্ট উদ্ধার করা বেশ কষ্ট সাধ্য হয়।  

জন্ম তারিখ: নিজের মনগড়া জন্ম তারিখ না দিয়ে পরিচয় পত্রের সঙ্গে মিল রেখে সঠিক জন্ম তারিখ দেয়া।

সচল ই-মেইল ব্যবহার করা: আমরা সাধারণত শুধু মোবাইল নম্বর দিয়ে আইডি ক্রিয়েট করি। নিরাপদ অ্যাকাউন্টের জন্য অবশ্যই অ্যাকাউন্টে ই-মেইল এড্রেস সংযুক্তি করা। কোন কারণে আইডি হ্যাক হলে যথাসময়ে উদ্ধার করতে পারবেন। সচল ইমেল ব্যবহার উত্তম।

ফেসবুকে মোবাইল/ই-মেইল অথেনটিকেশন চালু: অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ফেইসবুকে মোবাইল/ই-মেইল অথেনটিকেশন এনাবল করুন। তাহলে কেউ যদি অ্যাকাউন্টে বিনা অনুমতিতে প্রবেশ করতে চায় তাহলে আপনার কাছে অথেনটিকেশন কোড চাইবে। অথেনটিকেশন কোড ব্যাতিত কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

Reneta

পাসওয়ার্ড: অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে ফেসবুক ও ইমেইল এর পাসওয়ার্ড আলাদা রাখুন। ফেসবুক ও ইমেইল এর পাসওয়ার্ড এক থাকলে অ্যাকাউন্ট হ্যাক করা সহজ হয়। তাই নিরাপদে থাকতে পাসওয়ার্ড আলাদা রাখা ও  পাসওয়ার্ডে মোবাইল নাম্বর বা নাম ব্যবহার না করায় ভালো।

এছাড়াও অযথা বেশি সংখ্যাক ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে বিরত থাকা। এডাল্ট, জুয়া, ড্রাগ বা স্পাম জাতীয় কোন কিছু পোস্ট বা শেয়ার না করা। অন্য যে কারোর ভিডিও কন্টেন্ট ডাইনলোড করে নিজ প্রোফাইল পেজে আপলোড না করা।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেইসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT