তথ্যপ্রযুক্তি

বাংলাদেশেই হচ্ছে গুগল, অ্যাপল, ফেইসবুকের সেমিকন্ডাক্টর ডিজাইন

বাংলাদেশে সেমিকন্ডাক্টর ডিজাইন বিষয়ক আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বক্তা সেমিকন্ডাক্টর ডিজাইন বিষয়ক প্রেজেন্টেশন দিচ্ছেন, উপস্থিতি সবাই মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

গুগল, অ্যাপ্ল, ফেইসবুকের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের সেমিকন্ডাক্টর ডিজাইন হচ্ছে বাংলাদেশে। ‘উল্কাসেমি’ নামের প্রতিষ্ঠানে প্রায় তিন শ’ প্রকৌশলীর গবেষণা আর উদ্ভাবনে প্রযুক্তির এলিট দুনিয়ায় নাম লিখিয়েছে বাংলাদেশ।

প্রতিষ্ঠানটির কর্ণধার জানিয়েছেন, আপাতত ডিজাইন পর্যায়ের কাজ করলেও তার লক্ষ্য উৎপাদনে যাওয়া। সেমিকন্ডাক্টর ডিজাইনের এলিট ক্লাবে নাম ওঠানোর ব্যাপারেও আশাবাদী তিনি।

ইলেকট্রনিক যন্ত্রের অত্যাবশ্যকীয় ক্ষুদ্রাংশ সেমিকন্ডাক্টর উৎপাদনের শীর্ষে অবস্থান করছে তাইওয়ান। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের ওপরে আছে তাদের নাম। তবে সুখবর হচ্ছে সেই তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম।

দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্ত জড়িয়ে আছে ইলেকট্রনিক ডিভাইসের সাথে। বাতি, টিভি, ফ্রিজ, ওভেন থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবহারের মোবাইল হ্যান্ডসেট যেখানে যা, তার সবকিছুই প্রযুক্তিনির্ভর। আর এই প্রযুক্তি চালায় অতি ক্ষুদ্রাকৃতির সেমিকন্ডাক্টর। শুধু নিত্য ব্যবহার্য নয় বরং গুগল-ফেসবুকের মতো ইন্টারফেস পরিচালনায় সেমিকন্ডাক্টরের প্রয়োজন।

তিনটি জটিল ধাপে তৈরি হয় ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাকৃতির সেমিকন্ডারক্টর। এই প্রক্রিয়ার শুরু ডিজাইন দিয়ে। গবেষণানির্ভর এই কাজটি শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান উলকাসেমি।

কিছুটা দেরিতে হলেও প্রযুক্তি বিশ্বের গুরুত্বপূর্ণ এই কাজে যুক্ত হয়েছে বাংলাদেশ। তাতে দেশের প্রকৌশলীরা দেশের মাটিতে বসে বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন।

বিষয়:অ্যাপল উল্কাসেমি গুগল ফেইসবুক সেমিকন্ডাক্টর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…