চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের মঞ্চে আসছে ‘ক্রাচের কর্নেল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
বিনোদন
A A

স্বাধীন বাংলায় প্রথম যে মুক্তিযোদ্ধাকে ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হয়েছিল তিনি হলেন কর্নেল তাহের। আর এই ঐতিহাসিক ঘটনা নিয়েই কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘ক্রাচের কর্নেল’ উপন্যাসটি। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছে দেশের জনপ্রিয় নাট্যদল বটতলা। আসছে ৩ জুলাই শিল্পকলার মূল হল জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় ‘বটতলা’র প্রযোজনায় ‘ক্রাচের কর্নেল’ নাটকের ৩২তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

অনেকের কাছে বাংলাদেশের অনেক অজানা রাজনৈতিক ইতিহাস নানা যুক্তি তর্কের মাধ্যেমে দর্শকের সামনে তুলে ধরার প্রয়াস পেয়েছে বটতলা তাদের নতুন নাটক ‘ক্রাচের কর্নেল’ এর মাধ্যমে। ইতিমধ্যে ঢাকাসহ ঢাকার বাইরে নাটকটির ৩১টি প্রদর্শনী হয়েছে।

স্বল্প সময়ের মধ্যেই নাটকটি দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। না জানা অনেক বিষয়ের বিশ্লেষনাত্মক উপস্থাপনা এবং ইতিহাসের অলিগলিতে বিচরণ করার মাধ্যমে বটতলা উন্মোচন করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে। এটি বটতলার ৯ম প্রযোজনা।

দুই ঘণ্টাব্যাপী এই নাটকে অভিনয় করছেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, তৌফিক হাসান, সামিনা লুৎফা নিত্রা, ইভান রিয়াজ, ম সাইদ, এম আই রনি, পঙ্কজ মজুমদার, নাফিউল আহমেদ ও মাহবুব মাসুম। আর নির্দেশনায় আছে মোহাম্মদ আলী হায়দার।

‘ক্রাচের কর্নেল’ নাটকে উঠে আসবে কর্নেল তাহেরের মধুময় পারিবারিক জীবন, পাকিস্তান থেকে পালিয়ে দেশে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধক্ষেত্রে পা হারানো, যুদ্ধ শেষে পিপলস আর্মি গঠনের ভাবনা। এছাড়া তাহেরের সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হওয়া, সংগ্রাম ও আন্দোলনের চিন্তা এসবও উঠে এসেছে অনিবার্যভাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রাচের কর্নেলবটতলালিড বিনোদনশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT