চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বটতলার ১ যুগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২০
বিনোদন
A A

১২ বছরের যাত্রা শেষ করে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ১৩ বছরে পা দেবে বটতলা। করোনার কারণে সবাইকে নিয়ে যুগপূর্তি উদযাপনের সুযোগ নেই। তবে থিয়েটার এই দলটি ‘সৃজনে, সংগ্রামে, সর্বপ্রাণে’-স্লোগানকে নিয়ে অনলাইনে যুগপূর্তি উদযাপনের আয়োজন করেছে।

একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে থিয়েটার দল বটতলা জানিয়েছে, ২৭ আগস্ট রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অনলাইন লাইভে যুগপূর্তি আয়োহনে যুক্ত হবেন, বাংলাদেশ, ভারত এবং আমেরিকার সংস্কৃতিকর্মীরা। থাকবেন বটতলার শুভার্থীরা এবং বন্ধুরা।

২৭ আগস্ট গান, কথা, আড্ডার এ লাইভ অনুষ্ঠানে যারা যুক্ত হচ্ছেন, তারা হলেন- বাংলাদেশ থেকে মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সারা যাকের, ত্রপা মজুমদান, আহমেদ ইকবাল হায়দার, মলয় ভৌমিক, সানোয়ার আলম খান দুলু, রশীদ হারুন, স্বপন গুহ, রুমা মোদক, মেজবাহ কামাল, তানজিম উদ্দিন খান, শাহাদুজ্জামান, জ্যোতির্ময় বড়ুয়া, আনু মোহাম্মদ, রেহনুমা আহমেদ এবং ইমরান হাবিব রুমন।

ভারত থেকে যুক্ত হচ্ছেন অংশুমান ভৌমিক, অসিত বসু, শৈবাল বসু, সন্দীপ ভট্টাচার্য্য। আমেরিকা থেকে যুক্ত হবেন কাইউলানি লী। এছাড়াও গান পরিবেশন করছেন নবনীতা চৌধুরী, গৌরব, শারমিন ইতি, লায়েকা বশীর, ঈশান, সেউতি শাহগুফতা, হুমায়ুন আজম রেওয়াজ, কাজী শাসম তাথৈ এবং বিদিশা।

বটতলার ‘ক্রাচের কর্নেল’ নাটকের একটি দৃশ্য

২০১৪ সালে বটতলা হারিয়েছে একনিষ্ঠ ক্রিয়েটিভ সদস্য নাসিরুদ্দিন নাদিমকে। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রতি ২ বছর পরপর বটতলার সকলের মনোনয়নে বটতলারই কোন একজন ক্রিয়েটিভ কর্মীর হাতে তুলে দেয়া হয় পদক। গত ৬ বছরে বটতলার কর্মীদের মধ্য থেকে ৩জন এই পদক পেয়েছেন। ৪র্থ বারের মত এবছর ‘নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক ২০২০’ যিনি পেতে যাচ্ছেন, তার নামও ঘোষণা করা হবে ২৭ আগস্ট লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। পদক ঘোষণা করবেন বটতলার সভাপতি অধ্যাপক শফি আহমেদ।

বিষয়-বৈচিত্র ও ভিন্নতর নাট্য উপস্থাপনায় এরইমধ্যে বটতলা জায়গা করে নিয়েছে সর্বস্তরের দর্শক-সমালোচকদের মননে। তেমনি নিজেদের প্রতিষ্ঠা করেছে দেশের বর্তমান মঞ্চনাটকের অন্যতম মেধাদীপ্ত-সক্রিয় নাট্যসংগঠন হিসেবে। খনা, দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া কিংবা ক্রাচের কর্নেল সহ দলটির প্রতিটি নাটকের বিষয়-ভাবনা এবং নান্দনিক উপস্থাপন দর্শকমনে রেখাপাত করে চলেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রাচের কর্নেলনাসির উদ্দিন ইউসুফ বাচ্চুবটতলামলয় ভৌমিকমামুনুর রশীদলিড বিনোদনশাহাদুজ্জামানসারা যাকের
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

জুন ৬, ২০২৬

ভারতের প্রথম মঙ্গল অভিযানের সেই শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে

জুন ৬, ২০২৬

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, ইরানের রাডার স্টেশনে মার্কিন হামলা

জুন ৬, ২০২৬

রাজধানীতে কমতে পারে গরমের তীব্রতা, সারা দেশে বৃষ্টির আভাস

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT