চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের বিতর্কে নোবেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৯
বিনোদন
A A

পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘সারেগামাপা’র মধ্য দিয়ে বছর খানেকও হয়নি গানের জগতে পা রেখেছেন বাংলাদেশের উদীয়মান শিল্পী নোবেল, কিন্তু এরমধ্যেই নানা বিতর্কিত কাণ্ডে সংবাদের শিরোনাম হয়েছেন একাধিকবার। সম্প্রতি জাতীয় সংগীত নিয়ে বিতর্কের পর এবার এক তরুণীর অভিযোগের তীর এই নোবেলম্যানের দিকে!

সংগীতশিল্পী নোবেলের বিরুদ্ধে এক তরুণীর গুরতর অভিযোগ। যা নিয়ে সোশাল মিডিয়া রীতিমত তোলপাড়। কেউ নোবেলকে ধুয়ে দিচ্ছেন, আবার কেউ অভিযোগকে ‘মিথ্যাচার’ দাবি করে নোবেলের পক্ষে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের প্রথম সারির সংবাদপত্রেও ফলাও করে প্রকাশ পেয়েছে সেই খবর।

কিন্তু নোবেলের বিরুদ্ধে তরুণীর অভিযোগটি কী?

Banglabid

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন নোবেল, এখন সেই সম্পর্ককে অস্বীকারও করছেন তিনি। এমন অভিযোগ ই করলেন গোপালগঞ্জের এক তরুণী।

নোবেলের সাথে প্রেমের সম্পর্ক ছিলো দাবি করে সম্প্রতি ফেসবুকে লম্বা একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে নোবেলের কিছু ব্যক্তিগত ছবিও ফাঁস করা হয়। যদিও সেই আইডিটিই এখন ফেসবুক থেকে উধাও! তবে তার আগে অভিযোগকারিনীর লেখা ও ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়!

ওই তরুণীর স্ট্যাটাসে নোবেলকে অভিযুক্ত করে বলা হয়, তাদের পরিচয় বছর খানেক আগে। প্রেম থেকে ধীরে ধীরে দু’জনের মধ্যে বাড়ে ঘনিষ্ঠতা। তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কও হয় তাদের। কিন্তু পরবর্তীতে সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি নোবেল। আর এ কারণে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছেন তরুণী। এরজন্য নোবেলের শাস্তির দাবি জানান অভিযোগকারিনী৷

Reneta

শুধু তাই নয়, আরো বহু মেয়ের সাথে নোবেলের এমন সম্পর্ক আছে বলেও দাবি করেন ওই তরুণী।

এমন অভিযোগ উঠার পর নোবেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। রিং হলেও ফোন রিসিভ করেন নি কেউ। এদিকে বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় রীতিমত তোলপাড়। তরুণীর স্ট্যাটাসে বলা কথা ও ছবিগুলো শেয়ার করে নোবেলকে তুলোধুনো করছেন অনেকে।

তবে নোবেলের এই সংকট মুহূর্তে সোশাল মিডিয়াতে যুদ্ধ করে যাচ্ছেন তার ভক্তরা। তাদের দাবি, নোবেলকে হেয় করতে ও সুপরিকল্পিতভাবে তার ক্যারিয়ার ধ্বংসের পায়তারা চলছে। যে কোনোকিছু ঘটে গেলেও নোবেলের পাশে আছেন বলেও মন্তব্য তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোবেলবিতর্কলিড বিনোদনসারেগামাপা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়

আগস্ট ১৪, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের তৃতীয় মৃত্যুবার্ষিকী

আগস্ট ১৪, ২০২৬

চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT