চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বর নয়, ফেব্রুয়ারিতে আসছে ‘ভালো থেকো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- ভালো থেকো

চ্যানেল আই অনলাইন- ভালো থেকো

ডিসেম্বরে মুক্তির তালিকায় থাকা দেশীয় আট চলচ্চিত্রের একটি ছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’। কিন্তু অবশেষে ঘোষণা এল ডিসেম্বরে নয়, ২০১৮ এর ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে আরেফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত এই চলচ্চিত্র।

৮ ডিসেম্বর, শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে দর্শকদের এই খবর দেন ‘ভালো থেকো’র প্রযোজক জাহিদ হাসান অভি ও নায়িকা তানহা তাসনিয়া।

অভি জানান, তাঁদের ব্যানারেই গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘হালদা’। এ মাসে মুক্তি পাচ্ছে আরও কয়েকটি সম্ভাবনাময় চলচ্চিত্র। এদিকে, ডিসেম্বরের শীতে ব্যবসা হঠাৎ করে কমে যাওয়ার আশঙ্কাও করছেন তাঁরা। তাই, সব কিছু মিলিয়ে অভির ভাষায় বড় ক্যানভাসের ছবি ‘ভালো থেকো’ এখন মুক্তি দেয়াটা বুদ্ধিমানের কাজ নয়।

এ কারণেই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষে দেশ এবং দেশের বাইরে একযোগে মুক্তি পাবে ‘ভালো থেকো’। তবে প্রচারণার কাজ শুরু করে দিয়েছেন এখনই। আগে কোন টিজার না দিয়ে এ মাসের শেষেই মুক্তি দিবেন ‘ভালো থেকো’র বিয়ের গান। সামনে পরিকল্পনা আছে নানা ধরনের ক্যাম্পেইন আয়োজনের। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কারও। পত্রিকায় সিনেমার বিজ্ঞাপন দেয়ার যে চল প্রায় উঠে গেছে, ‘ভালো থেকো’র মাধ্যমে সেই ধারা আবার ফিরিয়ে আনতে চান দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি।

শুভ-তানহার নতুন জুটির রসায়ন আর পারিবারিক গল্প নিয়ে তৈরি ‘ভালো থেকো’ দেখতে দর্শকের অপেক্ষার প্রহর আরও বাড়ল। ভালোবাসার নতুন কোন গল্প দর্শকদের উপহার দিবেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা সেটা দেখতে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা ছাড়া আর গতি নেই দর্শকদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরেফিন শুভজাকির হোসেন রাজুজাহিদ হাসান অভিতানহা তাসনিয়াদি অভি কথাচিত্রভালো থেকো
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবন্ধে ইরানের সবশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প

মে ২, ২০২৬

শুরু নারীরাই নয়, সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার বাংলাদেশী পুরুষ কর্মীরাও

মে ২, ২০২৬

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

তরমুজ নাকি বিষ? চারজনের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা

মে ২, ২০২৬

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT