চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারিতে ওটিটি: স্ট্রিমিংয়ের তালিকায় চমক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

ফেব্রুয়ারিতে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে বেশকিছু ওয়েব সিরিজ, সিনেমা এবং ডকুমেন্টারি। এরমধ্যে সবচেয়ে বেশি প্রতীক্ষিত সিরিজ হলো অ্যামাজন প্রাইম ভিডিওর ‘দ্য ফ্যামিলি ম্যান’ এর দ্বিতীয় সিজন এবং নেটফ্লিক্সের ‘টু অল দ্য বয়েজ: অলওয়েজ অ্যান্ড ফরেভার’

লাহোর কনফিডেনসিয়াল: ৪ ফেব্রুয়ারি জি ফাইভে মুক্তি পাবে লাহোর কনফিডেনসিয়াল। মূল চরিত্রে অভিনয় করেছেন রিচা চাড্ডা, অরুনদয় সিং। প্রেমের গল্পের মোড়কে দেশাত্মবোধ, সঙ্গে থ্রিলারের নির্যাসে ভরপুর ছবি ‘লাহোর কনফিডেনসিয়াল’। ছবিটি পরিচালনা করেছেন কুণাল কোহলি।



এলএসডি:
মেডিক্যাল থ্রিলার সিনেমা ‘এলএসডি: লাভ স্ক্যান্ডাল অ্যান্ড ডক্টরস’। হাসপাতালে একটি খুন এবং ৫ জন সন্দেহভাজন ইন্টার্ন ডাক্তারকে ঘিরে সিরিজটির ঘটনা। ৫ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে এলটিবালাজিতে।

ক্রাশ: চার ভাইবোনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ক্রাশ’। ২০০০-সালের আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তাদের আবার দেখা হয়। ১৪ ফেব্রুয়ারি থেকে ‘ক্রাশ’ দেখা যাবে এলটিবালাজিতে।

দেব ডিডি সিজন টু: বালাজি টেলিফিল্মস-এর ওয়েব সিরিজ ‘দেব ডি ডি’র দ্বিতীয় সিজন মুক্তি পাবে ২০ ফেব্রুয়ারি। প্রেম, মোহো এবং বিশ্বাসঘাতকতার গল্প।

জামাই ২.০: জি ফাইভে ২৬ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে ‘জামাই ২.০’। রবি দুবে এবং নিয়া শর্মার এই ওয়েব সিরিজে দেখা যাবে ভালোবাসা এবং প্রতিশোধের গল্প। প্রথম সিজনের চাইতেও বেশি থ্রিলিং হবে এই দ্বিতীয় সিজন।

দ্য ফ্যামিলি ম্যান: ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ এর সিজন টু। আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে জনপ্রিয় এই সিরিজটি। মনোজ বাজপেয়ীর পাশাপাশি ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী আক্কিনী সামান্থাকেও।

Reneta

মালকম অ্যান্ড ম্যারি: নেটফ্লিক্সে ৫ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে ‘মালকম অ্যান্ড ম্যারি।’ নির্মাতা ম্যালকম এবং তার প্রেমিকা ম্যারির গল্প নিয়ে তৈরি করা হয়েছে এই রোমান্টিক ড্রামাটি। এক সিনেমার প্রিমিয়ার থেকে ফেরার পর অতীতের সম্পর্ক নিয়ে আলাপ করতে দেখা যাবে দুজনকে।


টু অল দ্য বয়েজ: অলওয়েজ অ্যান্ড ফরেভার: ১২ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘টু অল দ্য বয়েজ: অলওয়েজ অ্যান্ড ফরেভার’। লারা জিন কোভে এবং পিটার ক্যাভিনস্কির প্রেমের গল্প দেখানো হবে এই টিন রোমান্টিক ড্রামায়।

দ্য গার্ল অন দ্য ট্রেইন: পরিচালক ঋভু দাশগুপ্তের ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। হলিউড-এর বিখ্যাত ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’এর অফিশিয়াল রিমেক এই ছবি। ছবিতে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। ২৬ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।

পিট্টা কাথালু: তেলেগু সিনেমা ‘পিট্টা কাথালু’ নেটফ্লিক্সে দেখা যাবে ১৯ ফেব্রুয়ারি থেকে। থারুন ভাস্কের, নাগ অশ্বিন, বিভি নন্দিনী রেড্ডি এবং সংকল্প রেড্ডি পরিচালিত এই অ্যান্থলজি সিনেমায় অভিনয় করেছেন শ্রুতি হাসান, এশা রেব্বা, লক্ষ্মী মাঞ্চু এবং অমলা পাল।

১৯৬২: দ্য ওয়ার ইন দ্য হিলস: এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট ভারত-চীন যুদ্ধ। পরিচালক মহেশ মঞ্জরেকর। বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি এই ওয়েব সিরিজে ভারতীয় সেনার বীর গাথার কথা উঠে আসবে। সিরিজে একজন মেজরের চরিত্রে অভিনয় করছেন অভয় দেওল। ডিজনি প্লাস হটস্টারে ২৬ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে এই সিরিজ।

লাইভ টেলিকাস্ট: কাজল আগরওয়াল অভিনীত হরর ওয়েবসিরিজ ‘লাইভ টেলিকাস্ট’। সিরিজে দেখা যায়, কাজল আগারওয়াল তার দল নিয়ে একটি ভৌতিক বাড়িতে শুটিংয়ের পরিকল্পনা করেন। একজনকে ভূত সাজানো হয়। বিভিন্ন বস্তু-সামগ্রীর নড়াচড়াও কৃত্রিমভাবে ফুটিয়ে তুলে ভৌতিক পরিবেশ তৈরি করা হয়। কিন্তু একসময় এগুলো আর কৃত্রিম থাকে না। সত্যি সত্যিই ঘটতে থাকে একের পর এক ভৌতিক ঘটনা। ডিজনি প্লাস হটস্টারে ১২ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে এই ওয়েব সিরিজটি।

ফর অল ম্যানকাইন্ড: অ্যাপল টিভি প্লাসে ১৯ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে ফর অল ম্যানকাইন্ড এর দ্বিতীয় সিজন। নাসার নভোচারী, ইঞ্জিনিয়ার এবং তাদের পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ।

বিল্লি এইলিশ: দ্য ওয়ার্ল্ড’স অ্যা লিটল ব্লারি: থিয়েটার এবং অ্যাপল টিভি প্লাসে ‘বিল্লি এইলিশ: দ্য ওয়ার্ল্ড’স অ্যা লিটল ব্লারি’ ডকুমেন্টারিটির প্রিমিয়ার হবে ২৬ ফেব্রুয়ারি। আমেরিকান গায়িকা এবং গীতিকার বিল্লি এইলিশের জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই ডকুমেন্টারিটি। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্য ফ্যামিলি ম্যানমনোজ বাজপেয়ীলিড বিনোদনশ্রুতি হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাংকিং খাতে সমন্বিত পুনরুদ্ধারের পথে হাঁটতে হবে: ড. মো. তৌহিদুল আলম খান

জুন ৮, ২০২৬

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

জুন ৮, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT