জনপদ

ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একত্রিত জনসমাগম।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির (এফডিসি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উদযাপিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ‘ফেনীর জয় বিশ্বময়’ এ শ্লোগানকে ধারণ করে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন যথাক্রমে এফডিসি’র সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, সাংবাদিক আবু তাহের, মো. ইয়াকুব, মো. কামরুজ্জামান বাবলু, মানস নাহা মানু, কামরুল ইসলাম আরিফ, অজিত বরণ দাস, মোতাহের হোসেন তারু, মোহাম্মদ আলী জিন্নাহ, মোখলেসুর রহমান, সদস্য রূপক কর্মকার এবং এফডিসি’র সদস্য সচিব শান্তি চৌধুরীসহ এফডিসির সকল সদস্যরা।

শোভাযাত্রায় ফেনীর অবকাঠামোগত উন্নয়নের নানা ধরনের দাবী সংবলিত প্ল্যাকার্ড বহন করা হয়। উল্লেখযোগ্য ছিলো ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন, জহির রায়হান মিলনায়তন পুনঃপ্রতিষ্ঠা, লালপুলে ফ্লাইওভার নির্মাণ ইত্যাদি। আমেরিকা প্রবাসী গোলাম মাওলা চৌধুরী এই সংগঠনের সকল প্রকার দিক নির্দেশনা দিয়ে থাকেন বলে এফডিসির সদস্যদের কাছ থেকে জানা যায়। সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন ফেনীবাসী।

বিষয়:ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…