অন্যান্য খেলা

ফেদেরারের এক কদম দূরে নাদাল

রোমাঞ্চ ছড়িয়ে জিতেছেন ইউএস ওপেন শিরোপা

ফেদেরারের এক কদম দূরে নাদাল

পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে ডেনিল মেদভেদেভকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা ঘরে তুলেছেন রাফায়েল নাদাল। ৪ ঘণ্টা ৫০ মিনিটের লড়াইয়ে ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪ গেমে জিতেছেন স্প্যানিশ মহাতারকা।

নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে রাশান তরুণ মেদভেদেভ হেরেছেন আসলে অভিজ্ঞতা আর স্নায়ুর পরীক্ষার কাছে। নাদালের এটা চতুর্থ ইউএস ওপেন টাইটেল। ২০১০, ২০১৩ ও ২০১৭ আসরে ছিল আগের শিরোপা তিনটি।

তাতে ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঁচিয়ে ধরে রজার ফেদেরারের আরও কাছে গেলেন ক্লে কোর্টের রাজা। এই জয়ে রেকর্ড ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ফেড-এক্সকে ছোঁয়ার এক ধাপ পেছনে এখন ৩৩ বছর বয়সী নাদাল।

প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা ২৩ বছর বয়সী মেদভেদেভের বিপক্ষে প্রথম দুই সেট জিতে এগিয়ে গিয়েছিলেন নাদালই। কিন্তু পরের দুসেটে জিতে ঘুরে দাঁড়ান মেদভেদেভ। পঞ্চম সেটে যেয়ে আবারও বাজিমাত করেন নাদাল।

বিষয়:ইউএস ওপেন-২০১৯ নাদাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…