চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুলেল শ্রদ্ধায় রণজিৎ বিশ্বাসকে শেষ বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ২৪, জুন ২০১৬
বাংলাদেশ
A A

সাবেক  সিনিয়র সচিব ও নন্দিত লেখক, সাংবাদিক  ড. রণজিৎ কুমার বিশ্বাসকে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ ফুলে ফুলে শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় জানিয়েছেন।

সকালে তার মরদেহ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আনার ঘোষনায় সকাল থেকে চট্টগ্রামের সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী লেখক সহ সর্বস্তরের মানুষ জমায়েত হয়।

সকাল সোয়া ১১টায় ড. রণজিৎ বিশ্বাসের মরদেহ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে পৌঁছলে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক  ইউনিয়নের সহ-সভাপতি শহিদুল আলম, ড. বিশ্বাসের স্ত্রী শেলী সেন গুপ্তা সহ অন্যরা।

Banglabid

পরে একে একে জেলা প্রশাসক, সিটি মেয়র, প্রেসক্লাব, বিএফইউজেসহ চট্টগ্রামের সর্বস্তরের সামাজিক সাংস্কৃতিক সংগঠন ডা. বিশ্বাসকে ফুলেল শেষ শ্রদ্ধা জানান।

তার একমাত্র কন্যা মুক্তা বিশ্বাস ও জামাতা কানাডা থেকে আগামী রোববার দেশে আসার পর রাঙ্গুনিয়ার পোমরা গ্রামে তার শেষ কৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  

তার স্ত্রীর অভিযোগ  ড. রনজিৎ বিশ্বাস সরকার থেকে  সঠিক মূল্যায়ন পাননি, এ নিয়ে তার ম্যধ্যে ব্যাপক হতাশা কাজ করছিল।

Reneta

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক  সিনিয়র সচিব ও লেখক ড. রণজিৎ বিশ্বাস মৃত্যুবরণ করেছেন। তিনি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাতে চট্টগ্রামে এসে সার্কিট হাউজে উঠেন। বিকেল ৬টার দিকেও তিনি রুম থেকে বের না হওয়ায় এনডিসি তাকে ডাকতে যান। এ সময় ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে সার্কিট হাউসের কর্মচারিরা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে বিছানায় শোয়া অবস্থায় ড. রণজিৎ বিশ্বাসের  নিথর দেহ দেখতে পান।  দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ছিলেন।  সর্বশেষ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে তিনি অবসরে যান।  ড. রণজিৎ বিশ্বাস সাংবাদিক ছাড়াও  লেখক হিসেবে পাঠকনন্দিত ছিলেন। বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন।  এছাড়া তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রণজিৎ কুমার বিশ্বাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রিটেনের গণভোটের জেরে বিশ্ব মুদ্রা-শেয়ার বাজারে ঝড়

পরবর্তী

ব্রিটেনের গণভোটের পর বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

পরবর্তী

ব্রিটেনের গণভোটের পর বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

সেপ্টেম্বরেই মিনি আইপিএল

সর্বশেষ

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT