চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল-শৈলীর সঙ্গে থাকবে রাজনীতির কাঁটাও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বার্সা

বুধবার রাতে আবার খুলে দেয়া হবে ন্যু ক্যাম্পের দরজা। কারণ বার্সেলোনা তাদের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্যাচে স্বাগত জানিয়েছে অলিম্পিয়াকোসকে। ন্যু ক্যাম্পের এই ম্যাচে মেসি—ইনিয়েস্তা-সুয়ারেজদের দুরন্ত ফুটবল শৈলীর সঙ্গে থাকবে রাজনীতির কাঁটাও।

সর্বশেষ ম্যাচে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ড্র করার হতাশা বাদ দিলে দারুণ ছন্দে আছে আর্নেস্টো ভালভার্দের দল। সিমিওনের দলের বিপক্ষে ড্র করলেও লা লিগায় শীর্ষে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগেও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে দলটি। আগের দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে নকআউট পর্বের পথে এক ধাপ এগিয়ে গেছে তারা।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে স্প্যানিশ দলটির কাছে উড়ে গিয়েছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। চলতি আসরে এখন পর্যন্ত নিজেদের জালে কোনও বল জড়াতে দেননি বার্সা গোলরক্ষক টের স্টেগেন। দারুণ ছন্দে আছেন লিওনেল মেসিও। সবশেষ ম্যাচে যদিও কিছুটা ক্লান্ত মনে হয়েছে তাকে। তবে এখনো কোচের সেরা অস্ত্রের নাম মেসি। সেইসঙ্গে বার্সা শিবিরে নতুন কোনও ইনজুরির শঙ্কাও নেই।

তবে দল নিয়ে ভাবনা না থাকলেও মাঠে রাজনীতির উত্তাপ ছড়াতে পারে বলে আশঙ্কা কর্মকর্তাদের। কারণ কাতালান স্বাধীনতার প্রশ্নে হওয়া গণভোটের জের ধরে ঘরের মাঠে আগের ম্যাচ খেলতে হয়েছিল দর্শকশূন্য গ্যালারির সামনে। স্টেডিয়ামের তাই কাতালোনিয়ার রাজনৈতিক টিফোর প্রদর্শন থাকবে বলে ধারণা সবার।


যদিও ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ সম্প্রতি স্বাধীনতার জন্য বিতর্কিত কাতালান গণভোটে জড়িত দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন। কিন্তু তাতেও শঙ্কা কাটছে না। উপরন্তু, কাতালান ন্যাশনাল অ্যাসেম্বলির সহ-সভাপতি, আগস্টি আলকবার্রো এদিন ক্যাম্প ন্যুর প্রেসিডেন্সিয়াল বাক্সে উপস্থিত থাকবেন।

এই ম্যাচে নামার আগে রাজনীতি বিতর্কের ছায়া বার্সা ড্রেসিংরুমেও। স্প্যানিশ মিডিয়ার খবর, কাতালোনিয়া নিয়ে পিকের রাজনৈতিক বক্তব্যতে খুব একটা খুশি নন মেসি। চান, ফুটবলররা এখন পুরোপুরি ফুটবলেই মনঃসংযোগ দিক। আর কথাটা পিকেকে বলেও দিয়েছেন।

Reneta

বার্সা ম্যাচের আগে আবার অলিম্পিয়াকোস আছে বিপদে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে এখন বিদায়ের কাছাকাছি তারা। এ ম্যাচের মধ্য দিয়েই অলিম্পিয়াকোসের সঙ্গে ফের দেখা হচ্ছে সাবেক গুরু ভালভার্দের। দুই দফায় হেড কোচের দায়িত্ব পালনকালে গ্রিক দলটিকে তিন তিনটি লিগ শিরোপো জিতিয়েছেন তিনি।

বার্সার সঙ্গে একই রাতে স্টামফোর্ড ব্রিজে উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চেলসি ও রোমা। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে অস্বস্তিতে আছে দুই দলই। নিজেদের শেষ ম্যাচে হারের শিকার হয়েছে উভয় দল।

আরেক ম্যাচে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় থাকা বায়ার্ন মিউনিখ মাঠে নামবে সেল্টিকের বিপক্ষে। গ্রুপের অন্য ম্যাচে শীর্ষে থাকা প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) মুখোমুখি হবে দুর্বল অ্যান্ডারলেখটের। আরেক ম্যাচে বেনফিকার বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেডও। আর পর্তুগালের স্পোর্টিয়ের বিপক্ষে খেলবে জুভেন্টাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতালানবার্সেলোনামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT