চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে দেখা ২০১৮: শোবিজের যত আলোচিত বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ন ২৭, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

বছর পেরিয়ে আরেকটি নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি সবখানে। একইসঙ্গে ফেলে আসা বছরের হিসাব নিয়ে বসেছেন কেউ কেউ। চলতি বছরে বাংলাদেশের শোবিজে বেশ কয়েকজন তারকা বিয়ে করেছেন। স্বভাবতই তারকাদের বিয়ে নিয়ে ছিলো আলোচনা। নতুন বছরকে বরণ করে নেওয়ার আগে দেখে নেওয়া যাক ২০১৮ সালে কারা বিয়ে করেছেন:

ইরেশ যাকেরের বিয়ে: তারকা দম্পতি আলী যাকের-সারা যাকেরের পুত্র অভিনেতা ইরেশ যাকের চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বিয়ে করেন। পারিবারিক ভাবে অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলার ছোটবোন মিম রশিদকে বিয়ে করেন ইরেশ। এর আগে ২ ফেব্রুয়ারি ইরেশের বনানীর বাড়িতে গায়ে হলুদ ও মেহেদী অনুষ্ঠান সম্পন্ন হয় এবং ২৭ জানুয়ারি সন্ধ্যায় ইরেশ-মিমের আংটি বদল হয়েছিল। মিম রশিদ নিজেও মিডিয়ার সঙ্গে যুক্ত, তবে তিনি কাজ করেন ক্যামেরার পেছনে।

তৌসিফের বিয়ে: ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুব ৯ ফেব্রুয়ারি বিয়ে করেন। তিনবছর প্রেম করে জান্নাতুল ফেরদৌস জারার সঙ্গে। তারপর পারিবারিকভাবে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতে তাদের বিবাহ হয়। প্রথমে আকদ হয়েছিল। ৬ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় ধানমন্ডির একটি পার্টি সেন্টারে তাদের গায়ে হলুদ হয়েছিল, ১২ ফেব্রুয়ারি বড় আয়োজনে হয়েছিল বৌভাত। বর্তমানে এ দম্পতি সুখে সংসার করছে।

নাবিলার বিয়ে: ‘আয়নাবাজি’-খ্যাত নায়িকা মাসুমা রহমান নাবিলার বিয়ে হয়েছে এ বছর ২৬ এপ্রিল। দুই পরিবারের পছন্দে জোবাইদুল হক রিমের সাথে নতুন জীবনে পা রাখেন তিনি। ২৩ এপ্রিল রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। নাবিলা ও জোবাইদুল হক একে অপরের শৈশবের বন্ধু। ছোটবেলায় একই স্কুলে পড়তেন তারা। নাবিলার জীবনের একটা বড় অংশ কেটেছে সৌদি আরবে। বাবার চাকরির সুবাদে নাবিলা ১৫ বছর সেখানে ছিলেন।সেখানেই তাদের পরিচয় হয়েছিল।

বাপ্পা মজুমদার ও তানিয়ার বিয়ে: ২৩ জুন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসেন বিয়ে করেন। সেদিন ঘরোয়া আয়োজনের মধ্য দিয়েই সম্পন্ন হয় তাদের বিয়ে। ১৬ মে হয়েছিল তাদের আংটি-বদল। তাদের বিয়ে হতে পারে, এমন গুঞ্জন ছিল গত ২০ মে থেকে। ফেসবুকে তানিয়া আঙটির ছবি প্রকাশ করেই গুঞ্জন বাড়িয়ে দেন। তানিয়ার দেয়া ওই পোস্টে দেখা গিয়েছিল তিনি অনামিকা আঙুলে একটি হীরের আংটি পরেছেন, যার ক্যাপশনে তিনি লিখেছেন ‘হোল্ডিং ইজ বিলিভিং’। বাপ্পা ও তানিয়া দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। ২০১০ সালের ৩০ মার্চ চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে বিয়ে করেন। বিয়ের এক বছরের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয়। অন্যদিকে, বাপ্পা মজুমদার এবং অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। দীর্ঘ ৯ বছর সংসার জীবনের পর ছাড়াছাড়ি হয় তাদের।

মিলন মাহমুদদের বিয়ে: ১০ ডিসেম্বর বিয়ে করেন চলো সবাই, স্বপ্ন যাবে বাড়ি আমার গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া শিল্পী মিলন মাহমুদ। পাত্রী সাভারের মেয়ে সুমাইয়া জামান। লেখাপড়া করছেন লালমাটিয়া মহিলা কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষে। বিয়ের পর তিনি বলেছিলেন, ছয়মাস ধরে সুমাইয়া জামানের সঙ্গে আমার পরিচয়। এরপর কথাবার্তা ও মেলামেশার মাধ্যমে আমি বুঝেছি সে সত্যি সত্যি আমাকে ভালোবাসে। তার মধ্যে লোভ এবং ফেক কিছু আমি খুঁজে পাইনি। এরপর একমাস আগে দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেই। এর আগে ২০১৫ সালের ১মে মৌরী রহমানকে বিয়ে করেছিলেন মিলন মাহমুদ। শিল্পী মিলন মাহমুদ জানান, আড়াই বছর আগে প্রথম সংসার ছাড়াছাড়ি হয়ে যায়।

Reneta

সিয়ামের বিয়ে: ১৬ ডিসেম্বর বিয়ে করেন সিয়াম আহমেদ। পাত্রী শাম্মী অবন্তী। সাত বছর প্রেম করে তারা বিয়ে করেন। ১৪ ডিসেম্বর অবন্তীদের বারিধারার বাসায় গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। পরদিন ১৫ ডিসেম্বর সিয়ামের বাসায় অনুষ্ঠিত হয় আরেকটি গায়ে হলুদ অনুষ্ঠান। তবে এ বিয়ের শোবিজ সংশ্লিষ্ট মানুষদের আমন্ত্রণ জানাননি সিয়াম। তিনি বিয়ের সময় বলেছিলেন, ধূমধাম করে আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে বিয়ের সংবর্ধনার আয়োজন করবেন। চলতি বছরে শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত বিয়েগুলোর মধ্যে সিয়াম-অবন্তীর বিয়েও একটি।

শবনম ফারিয়ার বিয়ে: ১৮ ডিসেম্বর রাতে নিজের ফেসবুকে ফারিয়া তার স্বামী হারুন অর রশিদ অপুর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন। তখন জানান, কিছু আগে তিনি বিয়ে করেছেন। সেখানে তার এবং অপুর পরিবারের মানুষজন ছাড়া কেউ ছিল না। ফারিয়া বলেছিলেন, আমাদের ছবি এখনি পাবলিক করতে চাইনি। চেয়েছিলাম বিবাহোত্তর সংবর্ধনার পর ছবিগুলো প্রকাশ করতে। কিন্তু আমাদের কিছু আত্মীয়-স্বজন ছবিগুলো ফেসবুকে দেয়ায় এবার নিজ থেকেই ছবিগুলো ফেসবুকে দিয়েছি। তিনি বলেন, ২৬ জানুয়ারি হবে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শোবিজের বন্ধু, সহকর্মীসহ যারা আছেন তাদের আমন্ত্রণ জানিয়ে জমজমাট আয়োজন করে পহেলা ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন শবনম ফারিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরেশ যাকেরনাবিলাফিরে দেখা ২০১৮বাপ্পালিড বিনোদনশবনম ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বাড়িতে রহস্যজনক আগুন: দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার

এপ্রিল ২০, ২০২৬

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ২০, ২০২৬

বর্ণিল আয়োজনে টরন্টোতে ‘বাচনিক’-এর বাংলা বর্ষবরণ

এপ্রিল ২০, ২০২৬

ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি, কৃষিখাতে ৩২.৮৫ কোটি বরাদ্দ

এপ্রিল ২০, ২০২৬

জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে জলদস্যুতার অভিযোগ করে ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT