ফিরেই ফাইনালে রোনালদো, করেছেন পেনাল্টি মিস

চ্যাম্পিয়নশিপে রোনালদো পেনাল্টি মিস করে হতাশ হয়ে আছেন, ফুটবল মাঠে তার অভিব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ম্যাচের ১৬ মিনিটেই ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টির সুযোগ হাতছাড়া করেছেন। পরে আর গোলই হল না। তিন মাস পর মাঠে ফিরে তবুও ফাইনালের স্বাদ পেয়েছে জুভেন্টাস।
খেলা গড়ানোর শুরুর দিকেই ১০ জনের দল হয়ে পড়া এসি মিলানের বিপক্ষে ঘরের মাঠে কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করেও ফাইনালে গেছে রোনালদো-দিবালাদের জুভেন্টাস।
মিলানের মাঠে প্রথম লেগে ১-১ গোলে ড্র করে এসেছিল জুভেন্টাস। রোনালদোর পেনাল্টিতেই এসেছিল মূল্যবান অ্যাওয়ে গোলটি। সেটিই শিরোপার মঞ্চে তুলে দিল ‘তুরিনের ওল্ড লেডি’দের।
শুক্রবার রাতে সেমির ফিরতি লেগে মাঠে নেমেছিল জুভরা। দর্শকশূন্য মাঠে খেলা। তিন মাসেরও বেশি সময় খেলায় না থাকার জড়তা ঝারার ম্যাচ। জুভেন্টাসের ফাইনালে ওঠার ম্যাচ। ১৭ মিনিটে আন্তে রেবিচের লাল কার্ড দেখায় অতিথিদের দশ জন হয়ে পড়া। তার ওই ভুলেই স্বাগতিকদের পেনাল্টি পাওয়া এবং মিস করা। পরের পুরোটা সময় কারও গোলের দেখা না পাওয়া। ম্যাড়ম্যাড়ে এক রক্ষণ সামলানোর লড়াই হয়েছে!







