ক্রিকেট

ফিরলেন সাইফউদ্দিন, জায়গা হারালেন আশরাফুল

সাইফউদ্দিনের উল্লাসে ভরা ছবি, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে, সাইফউদ্দিন সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গোড়ালিতে চোট পাওয়ায় বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে প্রথম পাঁচ ম্যাচ খেলতে পারেননি মিনিস্টার গ্রুপ রাজশাহীর মোহাম্মদ সাউফউদ্দিন। ফিট হয়ে পেস অলরাউন্ডার ফিরলেন ষষ্ঠ ম্যাচে। সাইফউদ্দিনের ফেরার ম্যাচে একাদশে জায়গা হারিয়েছেন মোহাম্মদ আশরাফুল।

প্রথম পাঁচটি ম্যাচ খেললেও নামের প্রতি সুবিচার করতে পারেননি আশরাফুল। টপঅর্ডার ব্যাটসম্যান করেছেন মাত্র ৫৭ রান। শেষ ম্যাচে ৮ বলে ১ রান করে ফেরেন সাজঘরে।

টুর্নামেন্ট শুরুর কয়েকঘণ্টা আগে দলীয় অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পান সাইফউদ্দিন। এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকার পর শুরু করেন অনুশীলন। রোববার জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে খেলছেন টাইগার অলরাউন্ডার।

মাহমুদউল্লাহ রিয়াদ-সাকিব আল হাসানদের বিপক্ষে লড়তে একাদশে আরও এক পরিবর্তন এনেছে রাজশাহী। পেসার ইবাদত হোসেনকে বিশ্রামে রেখে নেয়া হয়েছে ব্যাটসম্যান জাকের আলী অনিককে। দুই পেসার নিয়ে খেলছে দলটি।

বিষয়:মিনিস্টার রাজশাহী মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ সাইফউদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…