স্পোর্টস

ফিফার নতুন সদস্য জিব্রাল্টার ও কসোভো

ফিফার নতুন সদস্য জিব্রাল্টার ও কসোভো

বেশ কয়েক বছর ধরে ২০৯টি সদস্য দেশ নিয়ে কাজ করেছে ফিফা। এবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি পেল নতুন দুই সদস্য, জিব্রাল্টার ও কসোভো। শুক্রবার মেক্সিকোতে অনুষ্ঠিত ফিফা ৬৬তম কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ দুটি দেশকে ফিফা সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।

এখন ফিফার সদস্যসংখ্যা দাঁড়ালো ২১১। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে জিব্রাল্টার ও কসোভো। ফিফা কংগ্রেস শেষে এমনটাই জানানো হয়েছে।

মেক্সিকোতে অনুষ্ঠিত কংগ্রেসে অধিকাংশ ভোট পেয়েছে জিব্রাল্টার ও কসোভো। ১৪১-২৩ ভোটে জিতে ফিফার ২১০তম সদস্যপদ পেয়েছে কসোভো। যা শতকরার হিসেবে ৮৬ ভাগ। অপরদিকে ১৭২-১২ ভোটে জিতে ফিফার ২১১তম সদস্যপদ পেয়েছে জিব্রাল্টার। যা শতকরার হিসেবে ৯৩ ভাগ। ফিফার নতুন সদস্য জিব্রাল্টার ও কসোভো

এর ফলে কসোভো এবং জিব্রাল্টার দু দেশেরই আর ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব খেলতে আর বাধা রইল না।

ফিফার সদস্যপদ পেয়ে খুশির বন্যা বইছে দুই দেশেই। উচ্ছ্বসিত কসোভো ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘ফিফার এই সদস্যপদ পাওয়ার জন্য কসোভোর খেলোয়াড় ও সাধারণ মানুষের অপেক্ষাটা অনেক দিনের। ধন্যবাদ ফিফাকে।’

বিষয়:ফিফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…